এক্সপ্লোর

TET Scam: 'অভিষেকের সঙ্গে দেখা করতে চাই', ক্যামাক স্ট্রিটে হাজির টেট উত্তীর্ণরাও

এদিন ক্যামাক স্ট্রিটের বাইরে হাজির হন প্রাথমিক টেট উত্তীর্ণরাও। বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান প্রাথমিক টেট উত্তীর্ণরাও। 

কলকাতা: ক্যামাক স্ট্রিটে এসএসসি-র আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ক্যামাক স্ট্রিটের বাইরে হাজির হন প্রাথমিক টেট উত্তীর্ণরাও। বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান প্রাথমিক টেট উত্তীর্ণরাও। অফিসের ভিতরে এসএসসি প্রার্থীদের সঙ্গে যখন বৈঠক করছেন অভিষেক, ঠিক তখনই তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে বাইরে  দফায় দফায় বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণরা। নাছোড় প্রার্থীরা জানান যে, অভিষেকের সঙ্গে দেখা না করে তাঁরা ফিরবেন না। 

আজ অভিষেক ও আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের বৈঠক। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন অভিষেক। এসএসসি আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সমস্যার কথা শুনবেন তিনি। 
বৃহস্পতিবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের কাছে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের নিয়ে যান কুণাল ঘোষ। গতকালই আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলে তাঁদের সমস্যার বিষয়ে জানতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ আন্দোলনকারীদের প্রতিনিধি দলের মুখোমুখি তিনি। সূত্রের খবর, ওই বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও উপস্থিত থাকবেন। চাকরিপ্রার্থীদের অবস্থান আন্দোলন আজ ৫০২তম  দিনে পড়ল। 

উল্লেখ্য, গতকাল জেলার বিভিন্ন প্রান্তে দফায় দফায় বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণরা। কোচবিহারে বিক্ষোভ মিছিল করেন ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ও অবিলম্বে নিয়োগের দাবিতে এদিন কোচবিহার শহরে মিছিল করেন তাঁরা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে বিক্ষোভও দেখান প্রাথমিকে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।

হুগলিতেও মিছিল করেন প্রাথমিক টেট উত্তীর্ণ হয়েও প্যানেলভুক্ত না হওয়ায় চাকরিপ্রার্থীদের। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে বিক্ষোভও দেখান তাঁরা। হুগলি, দুই বর্ধমান ও বীরভূম, এই ৪ জেলার প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এদিন চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাট থেকে মিছিল শুরু করে পিপুলপাতি হয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে এসে বিক্ষোভ দেখান। কসবায় শিক্ষাভবনের সামনে বিক্ষোভে সামিল হন প্রাথমিকে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল

ভিডিও

Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE
Baruipur News | বারুইপুরকাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে প্রেসিডেন্সি রেঞ্জের IG

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget