এক্সপ্লোর

Kolkata Metro Work: মেট্রোর কাজে বন্ধ ক্যানেল, নিকাশি নিয়ে আশঙ্কায় খোদ মেয়র

Kolkata Drainage: খোদ মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিষয়টি নিয়ে মুখ্যসচিবকে জানাবেন তিনি। সমস্যা না হওয়ার আশ্বাস দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

অর্ণব মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: নোনাডাঙা পাম্পিং স্টেশনের কাছে, আইসি খালের অর্ধেকের বেশি বুজিয়ে দিয়ে কাজ চলছে মেট্রো রেলের। তার জেরে এবার বর্ষায় জল জমার আশঙ্কা করল পুরসভা। খোদ মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিষয়টি নিয়ে মুখ্যসচিবকে জানাবেন তিনি। সমস্যা যেন না হয়, তা দেখা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

ইন্টারসেপটিং ক্যানেল বা IC খাল। যাদবপুর, সেলিমপুর, শহিদ স্মৃতি কলোনি, কসবা, লেকগার্ডেন্স-সহ বিস্তীর্ণ এলাকার জল বের হয় এই নিকাশি খাল দিয়ে।

কোথা থেকে কোথায়?
কালিকাপুরের কাছ থেকে শুরু হয়েছে খালটি। তারপর নোনাডাঙা পাম্পিং স্টেশন হয়ে চৌবাগা দিয়ে গিয়ে বিদ্যাধরী নদীতে মিশেছে এই খাল। এই খালটিতে এসে জুড়েছে আরও তিনটি নিকাশি খাল। নিউগড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর কাজের জন্য নোনাডাঙা পাম্পিং স্টেশনের কাছে, দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে আইসি খালের একাংশ। এর ফলে, বর্ষায় কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল জমার সমস্যা হতে পারে বলে আশঙ্কা পুরসভার। 

কী বলছে পুরসভা:
মেয়র পারিষদ(নিকাশি) তারক সিংহের দাবি, 'খালের আশি শতাংশ বন্ধ। পুরসভার সঙ্গে কোনও আলোচনাই করে না।' বছর খানেক আগে, এই এলাকা পরিদর্শন করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এখনও নিকাশি খালের এই অংশ আগের অবস্থায় ফেরেনি, যার জেরে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন কলকাতার মেয়র। 
মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'এক বছর আগে পরিদর্শন করেছিলাম। মেট্রো বলেছিল, কাজ শেষ হলে চ্যানেল খুলে দেবে। কিন্তু এখনও খোলেনি। বিস্তীর্ণ এলাকায় জল জমবে। মুখ্যসচিবকে জানাব। মেট্রো এরকম করলে তো কাজই করতে দিতাম না।'

আশ্বাস দিয়েছে মেট্রো:
কলকাতা মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেন, 'কাজ চলছে, আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার বিষয় নেই। বর্ষায় কোনও সমস্যা হবে না, তা আমরা দেখব।'

আরও পড়ুন: স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বেআইনি পানীয় জলের কারখানা ? ইবি-র অভিযানের আগেই পলাতক মালিক

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget