এক্সপ্লোর

Fraud Astrologer: তন্ত্রসাধনার নামে মদ খাইয়ে ধর্ষণ, পুলিশের জালে জ্যোতিষী

Fraud Astrologer Arrested: অভিযোগ, সেই জন্য দু’জায়গায় নিয়ে গিয়ে বেঁহুশ করে ধর্ষণ করেন জ্যোতিষী। রবিবার চিত্‍পুর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা।

আবির দত্ত, কলকাতা: তন্ত্রসাধনার নামে মহিলাকে মদ খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ জ্যোতিষীর বিরুদ্ধে। চিত্‍পুর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা।  টালা থেকে অভিযুক্ত জ্যোতিষীকে গ্রেফতার করল পুলিশ।

বিজ্ঞাপন দেখে জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করাই কাল হল।  প্রতারণা ও ধর্ষণের শিকার হলেন এক মহিলা। তাঁর অভিযোগ,  তন্ত্রসাধনা না করলে স্বামীর মৃত্যু হবে, এই ভয় দেখান জ্যোতিষী। অভিযোগ, সেই জন্য দু’জায়গায় নিয়ে গিয়ে বেঁহুশ করে ধর্ষণ করেন জ্যোতিষী। রবিবার চিত্‍পুর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। সোমবার অভিযুক্ত জ্যোতিষীকে টালার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগকারিণী চিত্‍পুরের বাসিন্দা। তাঁর দাবি, মাস দেড়েক আগে বিজ্ঞাপন দেখে তিনি জ্যোতিষী সুভাষ ওরফে অভিজিত্‍ ঘোষের সঙ্গে যোগাযোগ করেন। 

অভিযোগকারিণী বলেন, "আমি যোগাযোগ করি। আমাকে বলে স্বামী মারা যাবে, অমঙ্গল হবে, বাচ্চা হবে না। এই সব বলে ভয় দেখায়। .......বলে তন্ত্রসাধনার প্রয়োজন।" ধর্ষণের পাশাপাশি, মহিলাকে আংটি দেওয়ার নামেও প্রতারণা করা হয় বলে অভিযোগ। কীভাবে আংটি বা পাথর দিয়ে প্রতারণা করা হয়েছে বলে জানাচ্ছেন। 

অভিযোগ, তন্ত্রসাধনার নাম করে মহিলাকে দু’বার ওই জ্যোতিষী নিয়ে যান বীরভূম ও ডায়মন্ড হারবারে। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগকারিণী বলেন, "আমাকে নিয়ে গিয়ে কিছু খাইয়ে বেহুঁশ করে খারাপ আচরণ করে।" তৃতীয়বার সাধনার জন্য জ্যোতিষী বাইরে যাওয়ার প্রস্তাব দিলে মহিলা চিত্‍পুর থানায় রবিবার অভিযোগ দায়ের করেন। 

সোমবার টালা থানা এলাকা থেকে অভিযুক্ত জ্যোতিষী অভিজিত্‍ ঘোষকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত ২ থেকে ৩ বছর কারবার চালাচ্ছে। এই ধরনের ঘটনা আরও অনেকের সঙ্গে হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তর কাছে যে জাল আধারকার্ড মিলেছে, তা কোথা থেকে তৈরি করা হয়েছে, নেওয়া হচ্ছে সেই খোঁজও।                      

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

BJP Government in Bengal | আর্থিক অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট তদন্তে রাজ্যে গঠিত হল কমিশন
Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget