এক্সপ্লোর

Corona Case: বাড়ছে উদ্বেগ, কলকাতায় ফের করোনা আক্রান্তের হদিশ

WB Corona Update: বন্দর এলাকায় কলকাতা পোর্ট ট্রাস্ট হাসপাতাল থেকে আরও ২ জনের নমুনা পাঠানো হয়েছে বেলেঘাটার NIRBI-তে।

কলকাতা: কলকাতায় ফের করোনা আক্রান্তের হদিশ মিলল। বন্দর হাসপাতাল থেকে আরও ২ জনের নমুনা পাঠানো হয় বেলেঘাটার NIRBI-তে। পরীক্ষায় ধরা পড়েছে ২ জনই করোনা আক্রান্ত। 

দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত। শহরে ফের কোভিড আক্রান্তের হদিশ মিলল। বন্দর এলাকায় কলকাতা পোর্ট ট্রাস্ট হাসপাতাল থেকে আরও ২ জনের নমুনা পাঠানো হয়েছে বেলেঘাটার NIRBI-তে। পরীক্ষায় ধরা পড়েছে ২ জনই করোনা আক্রান্ত। রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ২৪। গত কয়েক সপ্তাহে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের মতো এশিয়ার একাধিক জায়গায় হু-হু করে বেড়েছে করোনার সংক্রমণ।উদ্বেগ বাড়িয়ে ভারতেও বাড়ছে সংক্রমণ। সারা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৭। কেরল, মহারাষ্ট্র ও দিল্লিতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। দেশে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।  

২০২০ থেকে ২০২২, যে ভাইরাস গোটা বিশ্বে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল, কেড়ে নিয়েছিল লক্ষ লক্ষ প্রাণ। বছর তিনেক পর ফের দেশজুড়ে সেই করোনার চোখ রাঙানি। গত কয়েকদিন মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের মতো এশিয়ার একাধিক জায়গায় হুহু করে বেড়েছে করোনার সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে, ভারতেও বাড়ছে করোনার সংক্রমণ। মহারাষ্ট্র, কর্ণাটকের পাশাপাশি সংক্রমণ ছড়িয়ে পড়েছে, দিল্লি, হরিয়ানা, কেরল, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড এমনকী বাংলাতেও। ফলে ৩ বছর আগের সেই ভয়বহ দিনগুলির কথা মনে পড়ে য়াচ্ছে অনেকেরই। যদিও চিকিৎসকরা বলছেন, এখনই উদ্বিগ্ন হওয়ার কিছি নেই। তবে সচেতন থাকতে হবে।                    

দিল্লি, মুম্বইয়ে সতর্কতা জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই সতর্কতামূলক গাইডলাইন জারি করেছে। সংক্রমণের নেপথ্যে উঠে আসছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1-এর নাম। ওমিক্রন সাবভ্যারিয়েন্ট JN.1 থেকে এর উৎস। চিকিৎসকদের একাংশের দাবি, চিনে প্রথম শনাক্ত হয় করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই, এই উপপ্রজাতিকে VARIENT UNDER MONITORING অর্থাৎ VAM বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য় সংস্থা। সূত্রের খবর, শনিবার, কোভিড-১৯ এর পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য গবেষণা বিভাগের সচিব, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ অর্থাৎ ICMR, DGHC, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অর্থাৎ NCDC-র সঙ্গে আলোচনা হয়েছে। দেশজুড়ে একাধিক শ্বাসকষ্টজনিত সমস্যাগুলিতে নজর রাখছে আইডিএসপি ও ICMR। বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু উপসর্গ ধরা পড়েছে যা বাড়িতে থেকেই নিরাময় সম্ভব। বর্তমানের ভ্যারিয়েন্টগুলো তুলনায় কম সংক্রামক।



সেরা শিরোনাম

RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
News Live : উত্তরবঙ্গের একের পর এক ট্রেন বাতিল, বাসের জন্যেও হাহাকার, আজ কী পরিস্থিতি ?
উত্তরবঙ্গের একের পর এক ট্রেন বাতিল, বাসের জন্যেও হাহাকার, আজ কী পরিস্থিতি ?
Jalpaiguri News: মানা হয়নি নিয়ম, গুরুতর অভিযোগে সিল করা হল জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের তেলকল
মানা হয়নি নিয়ম, গুরুতর অভিযোগে সিল করা হল জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের তেলকল
Birbhum Tulu Mondal: পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের আরও এক ম্যানেজার, কিন্তু কোথায় গা-ঢাকা দিয়েছেন পাথর ব্যবসায়ী ?
পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের আরও এক ম্যানেজার, কিন্তু কোথায় গা-ঢাকা দিয়েছেন পাথর ব্যবসায়ী ?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget