এক্সপ্লোর

Kolkata Private Hospitals: বেসরকারি হাসপাতালে চিকিত্‍সার খরচে নয়া নিয়ম, ছাড় দিতে হবে বিলে

Private Hospitals Bills: এই নির্দেশিকা মেনেই এবার থেকে রাজ্যের সব বেসরকারি হাসপাতালকে চিকিৎসায় নগদে বিল মেটানোর ক্ষেত্রে ছাড় দিতে হবে।

সন্দীপ সরকার, কলকাতা: বেসরকারি হাসপাতালগুলিতে বিল নিয়ে একাধিক অভিযোগের প্রেক্ষিতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য কমিশন। সূত্রের খবর, ওই নির্দেশিকায় বলা হয়েছে, রোগী নগদ টাকায় চিকিত্‍সা করালে কমিশনের অ্যাডভাইসরি মেনে বিল করতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে। কমিশনের বেঁধে দেওয়া রেটের মধ্যেই রাখতে হবে চিকিত্‍সার খরচ। 

প্রসঙ্গত, মেডিকার বিরুদ্ধে চিকিত্‍সা বিল সংক্রান্ত একটি মামলার শুনানিতে এমন নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। এই নির্দেশিকা মেনেই এবার থেকে রাজ্যের সব বেসরকারি হাসপাতালকে চিকিৎসায় নগদে বিল মেটানোর ক্ষেত্রে ছাড় দিতে হবে। বিমা ছাড়া বিল করতে হলে সেখানে ছাড় দেওয়া বাধ্যতামূলক। যদিও হাসপাতালের তরফে বলা হয় সফটওয়্যারের মাধ্যমে বিল করা হয়। যেখানে বিমার হারেই অন্য সব ক্ষেত্রে খরচ ধরা হয়ে থাকে। এরপর হাসপাতালকে কমিশন স্পষ্ট নির্দেশ দেয়, প্রয়োজনে সফটওয়্যার বদলাতে হবে।                                     

সূত্রের খবর, সফটওয়্যার পরিবর্তনের জন্য ওই হাসপাতালকে এক মাস সময় দিয়েছে কমিশন। সাফ জানান হয়, বিমা ছাড়া রোগী যে খরচ মেটাবেন তা কমিশনের নির্দেশিকা মেনে করতে হবে। গত বছরই শহরের আরেক হাসপাতাল ফর্টিসের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিল স্বাস্থ্য কমিশন।                           

বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে প্রায়সই মাত্রাছাড়া বিল ধরানোর অভিযোগ তোলেন রোগীর পরিবারের সদস্যরা। এমনই এক অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের সব বেসরকারি হাসপাতালকে স্বাস্থ্য কমিশন নির্দেশ দিয়েছে,তামিলনাড়ুর ভেলোর ক্রিশিয়ান মেডিক্যাল কলেজের বিল খতিয়ে দেখে বুঝুন, কীভাবে কম খরচে চিকিৎসা করা যায়।                                    

বেসরকারি হাসপাতালগুলিকে বলা হয়েছে, আপনারা দেখুন কোথায় খামতি রয়েছে। ফর্টিস হাসপাতালে আনুষঙ্গিক খরচ বাবদ যা নেওয়া হয়েছে, সেটা ভেলোরের মোট চিকিৎসার খরচের সমান! এই কারণেই মানুষজন ভেলোরে যান। ভুল সংশোধন করুন আপনারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget