এক্সপ্লোর

Digital Arrest : কখনও পুলিশ, কখনও CBI পরিচয় দিয়ে ১৭ দিন 'ডিজিট্যাল অ্যারেস্ট', কলকাতার দম্পতি হারালেন দেড় কোটি!

Digital Arrest Digital Fraud বেলঘরিয়ার শীতলাতলা রোডের বাসিন্দা সুশান্তকুমার আচার্য। তাঁর দাবি, ১৭ জুন থেকে ৪জুলাই পর্যন্ত তাঁকে ডিজিটালি অ্য়ারেস্ট করে রাখা হয়। দফায় দফায় হাতিয়ে নেওয়া হয় ১ কোটি ৫৫ লক্ষ টাকা।  

সমীরণ পাল , উত্তর ২৪ পরগনা : এবার ডিজিটাল  অ্যারেস্টের শিকার রেলের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার! এক কোটিরও বেশি টাকা খোয়ালেন তিনি। গত বছর থেকেই সারা দেশ জুড়ে একের পর এর শিকার ধরতে শুরু করে সাইবার অপরাধীরা। নিজেদের গোয়েন্দা, পুলিশ, বিচারক ইত্যাদি পরিচয় দিয়ে  ওপারের মানুষটিকে নানা কথা ভয় দেখিয়ে , তাকে ধনে প্রাণে লুটে নেওয়ার ঘটনা ঘটে ভূরি ভূরি। সাইবার অপরাধীদের পাতা ফাঁদে পড়েন বহু শিক্ষিত মানুষও। মূলত বয়স্কদের টার্গেট করে তাদের নিঃস্ব করে দেয় এই এই সব দুষ্টচক্র। ডিজিট্যাল অ্যারেস্ট নিয়ে সাধারণ মানুষকে নানাভাবে সতর্ক করেছিল সরকারও। 'মন কি বাত' অনুষ্ঠানে এই নিয়ে মুখ খুলেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রীও । তা সত্ত্বেও এমন ঘটনা থামছেই না।

বেলঘরিয়ার শীতলাতলা রোডের বাসিন্দা সুশান্তকুমার আচার্য। তাঁর দাবি, ১৭ জুন থেকে ৪জুলাই পর্যন্ত তাঁকে ডিজিটালি অ্য়ারেস্ট করে রাখা হয়। দফায় দফায় হাতিয়ে নেওয়া হয় ১ কোটি ৫৫ লক্ষ টাকা।  সুশান্তকুমার আচার্য, বলেন, তাঁকে একেবারে পথে বসানো হয়েছে। দফায় দফায় টাকা নিয়েছে। আমি কিছু বুঝতেই পারিনি। অভিযোগকারীর দাবি,  প্রতারণার সূত্রপাত একটি ফোন কল থেকে।  ফোনে তাঁদের বলা হয়,  তাঁদের আধার নম্বর ব্য়বহার করে অ্য়াকাউন্ট খুলে, সেখান থেকে কোটি কোটি টাকা আর্থিক নয়ছয় করা হয়েছে। সেই ঘটনায় তাঁকে ডিজিটাল অ্য়ারেস্ট করা হচ্ছে। বেলঘরিয়ার বাসিন্দার দাবি, কখনও মুম্বই পুলিশ, কখনও CBI অফিসার পরিচয় দিয়ে তাঁকে ফোন করা হয়। ভয় দেখাতে বলা হয়, সর্বক্ষণ তাঁর উপর নজর রাখা হচ্ছে। দোকান-বাজার, এমনকী ঘুমোনোর সময়েও ভিডিও কল কিংবা ভয়েস কলের মাধ্য়মে তাঁকে যোগাযোগ রাখতে বলা হয়। অভিযোগকারীর দাবি, নির্দেশ মতো দফায় দফায় মোট ১ কোটি ৫৫ লক্ষ টাকা অনলাইনে বিভিন্ন অ্য়াকাউন্টে পাঠিয়েছেন তিনি। সুশান্তকুমার আচার্য জানান, তাঁকে বলা হয়, টাকাগুলো অ্য়াকাউন্ট ভেরিফিকেশনের জন্য় নেওয়া হচ্ছে। ফেরত দিয়ে দেওয়া হবে। তাঁর সন্দেহ হয় যখন বলে টাকা ফেরত পাবেন তখনই যখন বাড়ি বন্ধক রাখবেন। অভিযোগকারীর স্ত্রী  অনিন্দিতা আচার্যর দাবি, 'আমাদেরকে তো প্রথমে কিছু বলেনি। আমার পরে জানতে পারি এসব হচ্ছে'। 

অভিযোগকারীর দাবি, প্রথমে লালবাজারে অভিযোগ জানান তিনি। সেখান থেকে বেলঘরিয়া থানায় তাঁকে অভিযোগ জানাতে বলা হয়। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্য়েই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ব্য়ারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget