এক্সপ্লোর

Kolkata Crime : কলকাতার রাস্তায় চলন্ত গাড়িতে মহিলা অ্যাপ ক্যাব চালকের শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার

App Cab Driver Molested : মহিলা অ্যাপ ক্যাব চালকের অভিযোগ, তখনকার মতো বিষয়টি মিটে গেলেও, গাড়ি থেকে নেমে যাওয়ার পর এসএমএস করে একের পর এক কুপ্রস্তাব পাঠাতে থাকেন ওই যাত্রী।

সুদীপ্ত আচার্য, কলকাতা : কলকাতার (Kolkata Crime) রাস্তায় চলন্ত গাড়িতে মহিলা অ্যাপ ক্যাব চালকের শ্লীলতাহানির অভিযোগ (Molestation Allegation) ! তাও আবার সকালের ব্যস্ত সময়ে! অভিযোগের প্রেক্ষিতে উত্তরপ্রদেশের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে গড়িয়াহাট থানার পুলিশ (Gariahat Police Station)। 

ক্যাবে শ্লীলতাহানি ! আর পাঁচটা মেট্রো শহরের মতো কলকাতাতেও (Kolkata) এই অভিযোগ নতুন কিছু নয়। অ্যাপ নির্ভর ক্যাব হোক, অথবা বাইক, এই শহরে, দুটিতেই মহিলা যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একাধিকবার। এবার কলকাতার রাস্তায় চলন্ত গাড়িতে মহিলা অ্যাপ ক্যাব চালকের শ্লীলতাহানির অভিযোগ উঠল ! তাও আবার সকালের ব্যস্ত সময়ে। অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার (Arrest) করেছে গড়িয়াহাট থানার পুলিশ।

মহিলা অ্যাপ ক্যাব চালকের দাবি, মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে গড়িয়াহাটের একটি হোটেলে যাওয়ার জন্য ক্যাব বুক করেছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা সৌরভ সিংহ। মহিলা অ্যাপ ক্যাব চালকের অভিযোগ, গাড়িতে ওঠার পর থেকেই তাঁর সঙ্গে অশালীন আচরণ শুরু করেন ওই যাত্রী। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয়, যে এক সময় ভাড়া না নিয়েই যাত্রীকে নেমে যাওয়ার অনুরোধ জানান মহিলা গাড়ি চালক। ঘটনায় দুঃখপ্রকাশ করে তখনকার মতো ক্ষমা চেয়ে নেন ওই যাত্রী। 

মহিলা অ্যাপ ক্যাব চালকের অভিযোগ, তখনকার মতো বিষয়টি মিটে গেলেও, গাড়ি থেকে নেমে যাওয়ার পর এসএমএস করে একের পর এক কুপ্রস্তাব পাঠাতে থাকেন ওই যাত্রী। শেষ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডে (West Bengal Online Cab Operaters Guild) বিষয়টি জানান মহিলা ক্যাব চালক। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের প্রেক্ষিতে ওই যাত্রীকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। কখনও যাত্রী, তো কখনও আবার খোদ চালক, ক্যাবে শ্লীলতাহানির ঘটনা যেন বেড়েই চলেছে।                                                                                                  

আরও পড়ুন- পুজোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা, সমস্যা সমাধানে খোলা থাকছে একাধিক হেল্পলাইন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: যাঁরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, তাঁদের জন্য বিকল্প প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, তাঁদের জন্য বিকল্প প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
News Live Updates: পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকা 'আত্মসাৎ'? গ্রেফতার তৃণমূল নেতা
পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকা 'আত্মসাৎ'? গ্রেফতার তৃণমূল নেতা
Weather Update : কয়েক ঘণ্টাতেই তুমুল বৃষ্টি ! টানা ৭ দিনের সতর্কতা! ভাসতে চলেছে কলকাতা ও এই জেলাগুলি
কয়েক ঘণ্টাতেই তুমুল বৃষ্টি ! টানা ৭ দিনের সতর্কতা! ভাসতে চলেছে কলকাতা ও এই জেলাগুলি
BJP News: সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…
সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…

ভিডিও

Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'
Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget