এক্সপ্লোর

Kolkata: ডাউন দার্জিলিং মেইলে এসি কামরায় দুঃসাহসিক ডাকাতি, খোয়া গেল এক মহিলা টাকা, ফোন, নথি

Kolkata News: ভোর ৩ টে নাগাদ চলন্ত ট্রেনের ওই কামরার ২০ নম্বর সিটের যাত্রী শ্যামলী সাহার ব্যাগটি হঠাৎই এক দুষ্কৃতি ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে চম্পট দেয়।

কলকাতা: দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনে দুঃসাহসিক ছিনতাই। দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত শীততাপ নিয়ন্ত্রিত কামরায় দুঃসাহসিক ছিনতাই। আতঙ্কে যাত্রীরা। শনিবার ভোররাতে ডাউন দার্জিলিঙ মেলের বি-১ কামরায় এনজেপি থেকে ফিরছিলেন হাওড়ার ডোমজুড়ের প্রশস্থের ১৯ জনের একটি দল। ভোর ৩ টে নাগাদ চলন্ত ট্রেনের ওই কামরার ২০ নম্বর সিটের যাত্রী শ্যামলী সাহার ব্যাগটি হঠাৎই এক দুষ্কৃতি ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে চম্পট দেয়। অন্যান্য যাত্রীরা 'চোর চোর' বলে চিৎকার করে উঠে দুষ্কৃতী ধরার চেষ্টা করলেও নিমেষের মধ্যে সে ওই ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

শ্যামলী সাহার স্বামী গৌতম সাহার বলেন, 'ওই ব্যাগে নগদ প্রায় ৫০ হাজার টাকা, দামি একটি মোবাইল ফোন ও আধার-কার্ড, প্যান-কার্ড ছিল। পুরোটাই খোয়া গেছে।' বর্ধমান স্টেশনে ঘটা এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়মন ওই বগির যাত্রীরা। তাঁরা বলেন, "চলন্ত ট্রেনের এসি কামরাতেও ছিল না কোনও নিরাপত্তারক্ষী। অবাঞ্ছিত লোকজনে ভর্তি ছিল ট্রেন। অনেক হকারেরও আনাগোনা ছিল। কামরার অ্যাটেনডেন্ট রাতের বেলাও দরজা খুলে রেখেছিলেন। নিরাপত্তার গাফিলতির কারণেই এমন ছিনতাইয়ের ঘটনা ঘটল।'

এদিকে, পুরো ঘটনার বিবরণ সহ ট্যুইট করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে জানিয়েছেন রেলযাত্রীরা। শিয়ালদহ স্টেশনে নেমে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। রেল পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলও তাদের সহায়তা করা হয়নি বলে অভিযোগ। অবশেষে তাঁরা শিয়ালদহ জিআরপিতে অভিযোগ দায়ের করেন। ঘটনার জেরে আতঙ্কিত যাত্রীরা বলেন, 'এসি কামরাতেও ট্রেন-সফর এখন আতঙ্কের হয়ে গেছে। দিন দিন ভাড়া বাড়ালেও যাত্রীদের নিরাপত্তার বিষয়ে রেল কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই।' জানা গিয়েছে ডোমজুড় থেকে ১৯ জনের একটি পর্যটকের দল গত ২৭ শে ডিসেম্বর গ্যাংটক এবং পেলিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। শনিবার তারা বাড়ি ফেরেন। ছিনতাই এর ঘটনার জেরে এখনো তাদের চোখে মুখে আতঙ্কের ছবি স্পষ্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari Baruipur Case: 'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
News Live Updates: আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget