এক্সপ্লোর

Kolkata Fire: রাজভবনের কাছে শরাফ হাউসে আগুন, ভেঙে পড়ছে ছাদের একাংশ, রাস্তায় বেরিয়ে এলেন খোদ রাজ্যপাল

Kolkata News: রাজভবনের কাছেই অবস্থিত এই শরাফ হাউস। একেবারে উল্টোদিকে অবস্থিত। একাধিক দফতর রয়েছে শরাফ হাউসে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ধর্মতলায় রাজভবনের কাছে শরাফ হাউসে আগুন (Kolkata Fire)। রাস্তায় বেরিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিজেই তদারকি করতে বেরোন। ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ইতিমধ্যেই ছাদের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে। এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে দমকল বিভাগ। কিন্তু আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের (Kolkata News)। দমকলের ১৪টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে।

আগুন লাগার খবর পেয়ে রাজভবন থেকে বেরিয়ে আসেন রাজ্যপাল

রাজভবনের কাছেই অবস্থিত এই বহুতল শরাফ হাউস। একেবারে উল্টো দিকে। একাধিক দফতর রয়েছে শরাফ হাউসে। বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একেবারে দাউদাউ করে জ্বলছে আগুন। বিষয়টি জানতে পেরে নিজেই রাজভবন থেকে বেরিয়ে আসেন রাজ্যপাল। রাস্তায় দাঁড়িয়ে নিজে পরিস্থিতি তদারকি করেন। তবে এখনও আগুন নেভানো যায়নি। দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। আনা হয়েছে হাউড্রলিক ল্যাডারও।

এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী, শরাফ হাউসে সেন্ট্রাল ব্যাঙ্কের দফতর রয়েছে। উপরে ছিল রান্নাঘর। সেখানেই আগুন লাগে বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, মিনিট পনেরোর মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুন এত ভয়াবহ আকার ধারণ করে যে ছাদের বেশ কিছু অংশ খসে পড়তে শুরু করে। পর পর চারটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণ ঘটে আগুন লাগে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: Jibankrishna Saha Update: মোবাইল থেকে উদ্ধার তথ্য! এবার জীবনকৃষ্ণ সাহাকে জেলে গিয়ে জেরা করতে চায় CBI

এই অগ্নিকাণ্ডের ফলে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। স্থানীয়দের দাবি, এমনিতেই পুরনো নির্মাণ। তার উপর বেআইনি ভাবে লাগাতার নির্মাণকার্য চালানো হয়েছে। আগুন লাগার পর ছাদের কিছু অংশ ভেঙে পড়তে শুরু করে করে এক এক করে। দাউ দাউ করে আগুন জ্বলছে। এমনই জায়গায় রান্নাঘরটি রয়েছে, সেখানে উঠতে হিমশিম খান দমকলকর্মীরা। 

আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল বিভাগকে

আগুন নেভাতে এর পর পাশের একটি বাড়ির ছাদে ওঠেন দমকলকর্মীরা। সেখান থেকে জল ছোড়া হয়। তার পর দমকলের একটি দল কোনও রকমে উঠতে পারেন উপরে। তাতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে ধারণা জন্মায়। কালো ধোঁয়া কেটে গিয়ে সাদা ধোঁয়া বেরোতে শুরু করে। কিন্তু পর মুহূর্তেই অন্যত্র ছড়িয়ে পড়ে আগুন। ফলে আবারও কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: ভোট ঘোষণা হতেই কোচবিহারে আক্রান্ত তৃণমূল নেতা, ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ভোট ঘোষণা হতেই কোচবিহারে আক্রান্ত তৃণমূল নেতা, ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Election Commission of India: 'ভোটের সময় রাজনৈতিক হিংসা বরদাস্ত নয়, প্রয়োজনে কঠোর ব্যবস্থা', কড়া বার্তা নির্বাচন কমিশনের
'ভোটের সময় রাজনৈতিক হিংসা বরদাস্ত নয়, প্রয়োজনে কঠোর ব্যবস্থা', কড়া বার্তা নির্বাচন কমিশনের
West Bengal Assembly Election 2026: ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন
ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন
West Bengal Assembly Election 2026: ভোট ঘোষণারও ১৫ দিন আগে রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী, ২ দফায় এসেছে মোট ৪৮০ কোম্পানি
ভোট ঘোষণারও ১৫ দিন আগে রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী, ২ দফায় এসেছে মোট ৪৮০ কোম্পানি

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget