এক্সপ্লোর

Kolkata Geeta Jayanti : লক্ষ কণ্ঠে গীতাপাঠে গলা মেলাবেন ইমান আলি, ফরেজ লস্কররাও, কারা তাঁরা ?

Geeta Jayanti: ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে এসেছেন সাধু সন্ন্যাসীরা। তারই মধ্যে আছে কিছু ব্যতিক্রমী মুখও। গীতাপাঠে গলা মেলাবেন ইমান আলি শেখ এবং ফরেজ লস্কররাও।  

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ২৩ ডিসেম্বর, আজ গীতা জয়ন্তী। সেই উপলক্ষে, ঠিক তার পরদিন, রবিবার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছে অখিল ভারতীয় সংসকৃত পরিষদ, সংস্কৃত সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম সহ একাধিক সংগঠন।হবে লক্ষ কণ্ঠে গীতা পাঠ । চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গীতা পাঠ হবে। ২০টি ব্লকে ভাগ করা হবে জনতাকে। প্রতিটি ভাগে ৫ হাজার করে মানুষ গীতা পাঠ করবেন। ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে এসেছেন সাধু সন্ন্যাসীরা। তারই মধ্যে আছে কিছু ব্যতিক্রমী মুখও। গীতাপাঠে গলা মেলাবেন ইমান আলি শেখ এবং ফরেজ লস্কররাও।  

সনাতন হিন্দু ধর্মাবলম্বী না হয়েও গীতাপাঠে অংশ নিচ্ছেন এঁরা। বারুইপুরে থাকেন। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ মিলেমিশে থাকেন। তাই বেঁধে বেঁধে থাকায় বিশ্বাসী ইমান , ফরেজরা। বললেন, প্রত্যেক ধর্মের মূল কথা তো একই।  তাই ২৪ শে লক্ষ কণ্ঠে গীতাপাঠে কণ্ঠ দেবেন তাঁরাও। তাঁদের ভাবনায় গীতা কোনও ধর্মগ্রন্থ নয়, জীবন-দর্শনের কথা বলে এই গ্রন্থ। 'এই অনুষ্ঠানে অংশ নিতে গেলে যে সেই ধর্মের হতেই হবে এমন তো নয়। যার ভাল লাগবে সেই যাবে। যার ভাল লাগবে সেই শুনবে। আমরা জাতি-ধর্ম-নির্বিশেষে সব জায়গায় যেতে ভালবাসি। আপনার ধর্ম আমি কেড়ে নেব না, আমার ধর্ম আপনি কেড়ে নেবেন না। আমার ভাল লাগে, তাই আমি যাব । ' বললেন ইমান আলি শেখ । তিনি আরও বলেন, পুরাণ ও কোরান হিসেব করলে একই কথা বলে। তাই কোনও ধর্মে হস্তক্ষেপে বিশ্বাসী নন তাঁরা। হিন্দুদের যেমন হরিনাম, তেমন আমাদের জলসা, মিলাত। তাই ধর্মকে কাঁটাতার হিসেবে মনে করেন না তাঁরা। বরং আদান-প্রদানেই বিশ্বাসী।  

লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের সহ সভাপতি নির্গুণানন্দ ব্রহ্মচারীও বললেন, এটা তো সনাতন ধর্মের কথা। এখানে সবাই স্বাগত। রবিবার ব্রিগেডে তৈরি হবে সর্ব-ধর্ম সমন্বয়ের আরও এক জ্বল জ্বল করা উদাহরণ।  

শুক্রবার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেন শুভেন্দু অধিকারী। সংগঠক সাধু-সন্তদের সঙ্গে কথাও বলেন তিনি। রবিবারের এই অনুষ্ঠানে গীতার ৫টি অধ্যায় পড়া হবে। থাকবেন, দ্বারকার শঙ্কারাচার্য সদানন্দ সরস্বতী এবং পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি।  

আরও পড়ুন: প্রতিদিন হোটেল ভাড়া ৭০ হাজার টাকা, অযোধ্যার হোটেল এখন তাজ-ওবেরয়ের চেয়েও বেশি দামি

 

 

 

সেরা শিরোনাম

তৃণমূলের অ্যাকাউন্টে মোট কত টাকা আছে? এবার জানাতে হবে আদালতে
তৃণমূলের অ্যাকাউন্টে মোট কত টাকা আছে? এবার জানাতে হবে আদালতে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কী কী কারণে ফর্ম রিজেক্ট হতে পারে? জেনে নিন
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কী কী কারণে ফর্ম রিজেক্ট হতে পারে? জেনে নিন
News Live: আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
Ritabrata Banerjee: তৃণমূলের নাম-প্রতীক ও তহবিল কার হাতে থাকবে ? কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত
তৃণমূলের নাম-প্রতীক ও তহবিল কার হাতে থাকবে ? কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত " জ্ঞানেশ কুমার আমাদের জানিয়েছেন .."

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget