এক্সপ্লোর

Kolkata News: শিক্ষারত্ন সম্মান পেয়েছিলেন, অথচ জুটছিল না পেনশন! অবসাদে আত্মঘাতী হেয়ার স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক

Hare School Teacher: পেনশনের জন্য অনেক বার বিকাশ ভবনে গিয়েছিলেন, দাবি মৃত শিক্ষকের স্ত্রী-র।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: হেয়ার স্কুলের (Kolkata Hare School) প্রাক্তন প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার (Teacher Suicide)। বর্ধমানের মেমারিতে নিজের বাড়িতে মিলল ঝুলন্ত দেহ। অবসরের পর ৩ বছরেও পেনশন না পেয়ে অবসাদে ভুগছিলেন, অভিযোগ পরিবারের। ২০১৯-এ শিক্ষারত্ন সম্মানে ভূষিত হন শিক্ষক সুনীলকুমার দাস। পেনশনের জন্য অনেক বার বিকাশ ভবনে গিয়েছিলেন, দাবি মৃত শিক্ষকের স্ত্রী-র।

কলকাতার হেয়ার স্কুলের প্রাক্তন শিক্ষক আত্মঘাতী! 

সুনীলবাবু মেমারি (Memari News) থানার অন্তর্গত রাজবাগান এলাকার বাসিন্দা। গতকাল নিজের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে জানানো হয়েছে, ২০১৯ সালে শিক্ষারত্ন সম্মান পান তিনি। তার কিছুদিন পর সেপ্টেম্বরে অবসর গ্রহণ করেন। এর পর থেকে দীর্ঘ দিন ধরে শুধু হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। গত তিন বছরে পুরনো স্কুলে গিয়েছেন একাধিক বার। বিকাশ ভবনেও গিয়েছেন বার বার। পেনশন না পেয়ে অসুবিধা হচ্ছে, জানিয়েছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। 

মৃত শিক্ষকের পরিবার আরও জানিয়েছে, দুই মেয়ের বিয়ে দিয়েছিলেন সুনীলবাবু। একমাত্র ছেলেও পিএইচডি সম্পূর্ণ করেছেন। শীঘ্রই শংসাপত্র পেয়ে যাবেন তিনি। পেনশনের টাকা ছাড়াই সব দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু দীর্ঘদিন ধরে এ ভাবে চলতে চলতে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। তিন বছরেও পেনশন চালু না হওয়ায় বিধ্বস্ত বোধ করছিলেন। তার পরই এই ঘটনা।

আরও পড়ুন: 

সুনীলবাবুর মৃত্যুর খবর পেয়ে মেমারি থানার পুলিশ তাঁর বাড়িতে হাজির হয়। দেহ উদ্ধার করে নিয়ে যায় তারাই। বর্ধমান মেডিক্যাল কলেজে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

এবিপি আনন্দের মুখোমুখি হয়ে মৃতের স্ত্রী বলেন, "পেনশন পায়নি, দুশ্চিন্তা ছিল। পেনশন ছাড়া কী করে সংসার চালাবেন, বলতেন। অনেক বার বিকাশ ভবনে গিয়েছেন। স্কুলেও গিয়েছেন। অনেক আলোচনা হয়েছে। কিন্তু হবে হবে বললেও, এখনও হয়নি।"

পেনশনের টাকা আটকে থাকাতেই আত্মঘাতী!

এক প্রতিবেশী বলেন, "বেশ কয়েক দিন ধরেই মনমরা হয় ঘুরছিলেন। তার পরই দেহ উদ্ধার। নাইলনের দড়ি দিয়ে ঝুলছিল দেহ। পেনশন নিয়ে চিন্তায় ছিলেন।" এ নিয়ে শিক্ষাবিদ পবিত্র সরকারের প্রতিক্রিয়া, "ভয়ঙ্কর এবং মর্মান্তিক ঘটনা। কেন এটা ঘটল জানি না। শিক্ষা দফতর সম্পর্কে দুর্নাম তো আকাশছোঁয়া হয়ে যাবে! তোলা না দেওয়ার জন্যই পেনশন পাননি কিনা, তদন্ত হওয়া উচিত। যে পাপ হয়েছে, তার প্রায়শ্চিত্ত কী ভাবে হবে জানি না। শিক্ষা এবং সমগ্র প্রশাসনের উপর এর দায় বর্তায়। এর বিচারবিভাগীয় তদন্ত হওয়া দরকার।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: জাতিগণনায় যেন সমস্যায় না পড়েন কোনও ভারতীয়, অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
জাতিগণনায় যেন সমস্যায় না পড়েন কোনও ভারতীয়, অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget