এক্সপ্লোর

Kolkata Rain Update : সাইকেল রাখতেই সব শেষ! একই সঙ্গে ভেসে বিদ্যুৎস্পৃষ্ট কুকুর ও মানুষের দেহ

Kolkata Electrocuted Death : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঘোরে প্রাণ গেল ৮ জনের। জলমগ্ন কলকাতা ও শহরতলিতে পথে পথে খোলা তারের মৃত্যুফাঁদ। 

উৎসবের শহরে দুর্যোগে মৃত্যুমিছিল। এমন ভয়াবহ পরিস্থিতি বহু বছর দেখেনি কলকাতাবাসী।  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঘোরে প্রাণ গিয়েছে ৮ জনের। জলমগ্ন কলকাতা ও শহরতলিতে পথে পথে খোলা তারের মৃত্যুফাঁদ।  এরই মধ্যে একের পর জেলা থেকে আসছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর।

নেতাজি নগর মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মৃত্যু

নেতাজি নগর মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মৃত্যু হয়েছে এক ফল ব্যবসায়ীর। স্থানীয় সূত্রে খবর, নেতাজি নগর মোড়েই ফলের দোকান বাবু কুণ্ডুর।   এদিন সকালে ত্রিফলা বাতিস্তম্ভের গায়ে সাইকেল হেলান দিয়ে রাখতে যান ওই ফল ব্যবসায়ী। তখনই ঘটে যায় অঘটন। স্থানীয়রা উদ্ধার করতে গিয়ে দেখেন,  ওই একই জায়গায় একটি কুকুরও মৃত অবস্থায় জলে ভাসছে। দেখেই সন্দেহ হয় তাঁদের। শেষ পর্যন্ত এলাকা বিদ্যুৎ সংযোগহীন করে জমা জল থেকে ফল ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত ঘোষণা করা হয়। 

আরও মৃত্যু শহরে 

বেনিয়াপুকুরে চিত্তরঞ্জন হাসপাতালের কাছে জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক পথচারীর। স্থানীয় সূত্রে খবর, তিনি এলাকারই বাসিন্দা।  কালিকাপুর ক্রসিংয়ের কাছে বছর পঞ্চান্নর এক সাইকেল আরোহীর দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাঁর মৃত্যু হয়েছে। গড়িয়াহাটের বালিগঞ্জ প্লেসেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর মিলেছে। অভিষিক্তা মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মর্মান্তিক মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। মৃত রামকুমার পণ্ডিত ১৪৯ সি গড়ফা মেন রোডের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূূত্রে খবর, সাইকেল চালিয়ে যেতে যেতে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জমা জলে পড়ে যান তিনি এবং তারপরই বিদ্যুৎস্পৃষ্ট হন।  মোমিনপুরে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে মৃত্যু হয়েছে জিতেন্দর সিং নামে এক প্রৌঢ়ের। কারখানায় কাজ করতে গিয়ে খোলা তারের বলি বেহালাতেও। ১১৭ নম্বর বুড়ো শিবতলা মেন রোডে রয়েছে প্লাস্টিকের সরঞ্জাম তৈরির কারখানা। সকালে সেখানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট  হন সুনীল সুধার। বিহারের বাসিন্দা ওই যুবক প্লাস্টিক গলিয়ে কাজ করতে গিয়েছিলেন। জমা জলে পড়ে থাকা খোলা তারে হাত দিতেই ঘটে যায় অঘটন। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, জলমগ্ন কারখানায় জেনারেটর সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক কর্মীর। হরিদেবপুরের মতিলাল গুপ্ত রোডে এই বাড়ির মধ্যেই চলে প্লাস্টিকের বোতল তৈরির কারখানা। শুভ প্রামাণিক নামের এক যুবক এই কারখানায় কাজ করতেন। সহকর্মীর বক্তব্য, জেনারেটর সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শুভ প্রামাণিক। 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু জেলাতেও

দুর্যোগে খোলা তারের বলি জেলাতেও। নর্দমা পরিষ্কার করার সময়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শাসন গ্রাম পঞ্চায়েতের এক অস্থায়ী কর্মীর। এদিন সকাল ৮টা নাগাদ শাসনের তেহাটায় নর্দমা সাফাইয়ের কাজ করছিলেন পঞ্চাশ বছরের মিরাজ শেখ। বিদ্যুতের খুঁটির তারে হাত লেগে যায় তাঁর। গুরুতর জখম অবস্থায় বারাসাত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে, সেখানে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।  


 

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget