এক্সপ্লোর

Kolkata News: ইকো পার্কের কাছে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি; আতঙ্কে ২০০-২৫০ বাসিন্দা

Eco Park News: ঘটনার পর আতঙ্কে ২০০-২৫০ বস্তির বাসিন্দা। আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : ইকো পার্কের ৬ নম্বর গেটের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। সন্ধে ৭টার কিছু পরে এই আগুন লাগে। পুড়ে ছাই হয়ে গেছে একের পর এক ঝুপড়ি। আগুন নেভানোর চেষ্টায় প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন আসে। পরবর্তীকালে আরও ৫টি বাড়ানো হয়। অর্থাৎ, ১০টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর চেষ্টা করছে।

ঘটনার পর আতঙ্কে ২০০-২৫০ বস্তির বাসিন্দা। আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। পরবর্তীকালে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ঝুপড়ি এলাকা হওয়ায় গায়ে গায়ে ঘেঁষে রয়েছে কাঠামোগুলি। ফলে, দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। তবে, একাদিক ঘর এখনও অক্ষত অবস্থায় রয়েছে। সেখান থেকে মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

দিনকয়েক আগে গভীর রাতে দক্ষিণ কলকাতার রামগড় বাজারে বিধ্বংসী আগুন লাগে। পুড়ে খাক হয়ে যায় ৪০ টি দোকান। রাত দেড়টা নাগাদ কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে, ঘিঞ্জি বাজার এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। দমকলের ৭ টি ইঞ্জিনের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কী থেকে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল। 

কিছুদিন আগে আনন্দপুরের গুলশন কলোনিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছিল। বহুতলের নীচে থাকা রাসায়নিক গোডাউনে লেগেছিল আগুন। ভিতরে প্রচুর দাহ্য বস্তু থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়। এক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। পাশেই দোকান, বসতি থাকায় বেড়েছিল দুশ্চিন্তা।  

সম্প্রতি এজরা স্ট্রিটে আগুন লেগে যায়। পুড়ে ছাই হয়ে যায় বৈদ্যুতিন সামগ্রীর বাজার। দমকলের ২০টি ইঞ্জিনের লড়াইয়ে ভোরে লাগা আগুন নেভে বেলায়। বারবার অগ্নিকাণ্ডের জেরে প্রশ্নের মুখে পড়ে নজরদারি। এক বছরের ব্যবধানে কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ড। আর তাতে কখনও গিয়েছে প্রাণ, কখনও হয়েছে ক্ষয়ক্ষতি। 

কিন্তু কেন বারবার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে? কোথায় দমকল, পুরসভা, পুলিশের নজরদারি? অগ্নিকাণ্ডের পরই কেন যত তৎপরতা? অগ্নিকাণ্ডে রাশ টানতে রাজ্যস্তরে কমিটি গঠন করেছে নবান্ন। বৈঠক হয়েছে পুরসভাতেও। আগুন নিয়ন্ত্রণে নানা প্রস্তাব-পরামর্শ উঠে এসেছে। তারপরও শহরে অগ্নিকাণ্ড কমছে না?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget