এক্সপ্লোর

Acropolis Mall Fire Break Out: কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন, বাইরে বেরনোর সিঁড়িতে আবর্জনা ভর্তি, 'নামতে অসুবিধা..'

Kasba Acropolis Mall Fire Incident: কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন, ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা বিল্ডিং, অবশেষে আগুন নিয়ন্ত্রণে..

কলকাতা: ৪ দিনের মাথায় ফের অগ্নিকাণ্ড কলকাতায় (Kasba Acropolis Fire Break Out)। কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন। অ্যাক্রোপলিস মলের চতুর্থ তলে আগুন। চতুর্থ তলেই রয়েছে ফুড কোর্ট, বুক স্টোর। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন।

অ্যাক্রোপলিস মলে বাইরে বেরনোর সিঁড়িতে আবর্জনা ভর্তি, 'নামতে অসুবিধা..'

 কসবার এই মলে রয়েছে একাধিক দোকান, পাশাপাশি রয়েছে অফিস। আর দশটা দিনের মতোই এদিনও খুলেছিল মল। চলছিল, কেনা-বেচা দোকানপাটগুলিতে। অফিসগুলিতেও নির্দিষ্ট সময়েই শুরু হয়েছিল কাজ। কিন্তু আচমকাই সব থমকে যায়। আগুন লাগার খবর জানতেই শুরু হয় নিচে নামার তোড় জোড়। এদিকে বাইরে বেরনোর সিঁড়ি খালি নেই, আবর্জনা ভর্তি, নামতে অসুবিধা হচ্ছে, অভিযোগ মলের কর্মীদের। এদিকে এই পরিস্থিতির মধ্যেই ছবি তুলতে গেলে সংবাদমাধ্যমকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।  

 তদন্ত হবে : দমকল মন্ত্রী

আগুন লাগার খবর পেতেই ইতিমধ্যেই একের পর এক দমকলের ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে। অক্সিজেন মাস্ক পরে ভিতরে ছুটে ঢোকেন দমকল কর্মীরা। মল খালি করে দিয়েছে দমকল বাহিনী। ভেন্টিলেশন চালু রাখতে কাচ ভেঙে দিয়েছে দমকল বাহিনী।  ভিতরে থাকা সবাইকে বের করে নেওয়া হয়েছে বলে খবর। মলের কর্মীদের নিয়ে এসে রাখা হয়েছে পাশের গীতাঞ্জলি স্টেডিয়ামে। ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেছেন, 'পূর্ণাঙ্গ তদন্ত হবে।'

অবশেষে আগুন নিয়ন্ত্রণে  

অ্যাক্রোপলিস মলের অংশটুকু ইতিমধ্যেই ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে। যাতে বাইরে থেকে কেউ এই মুহূর্তে বিপদজ্জনক অংশে ঢুকে না পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। কিন্তু প্রথমে আগুন লেগেছে যে অংশে সেখানে পৌঁছনো যাচ্ছিল না, পরে ল্যাডারের সাহায্য সেই অংশ পৌঁছতে সফল হন দমকল কর্মীরা। এরপরেই ওই অংশের ভেন্টিলেশন স্বাভাবিক রাখতে ভেঙে ফেলা হয় কাচ। শেষ অবধি পাওয়া খবরে, জানা গিয়েছে, অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন, রাজ্যে PSC পরীক্ষায় দুর্নীতি মামলায় CID-র হাতে গ্রেফতার ২, আজই আদালতে পেশ..

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget