এক্সপ্লোর

Kolkata News: রোগী দেখছিলেন, খাস কলকাতায় চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের অভিযোগ ! গাড়ি-চেম্বার জ্বালিয়ে দেওয়ার হুমকি

Doctor Allegedly Beaten: চিকিৎসকের ডান হাতে এবং বাঁ কাঁধে এবং বাঁ হাতেও ব্যথা রয়েছে।  

হিন্দোল দে, কলকাতা : এবার শহরে চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের অভিযোগ। কসবায় চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত চিকিৎসক শঙ্কর ভগবান তিওয়ারি। মত্ত অবস্থায় গালিগালাজ, মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্তের নাম চিকু পাণ্ডে। বাধা দিতে এলে আক্রান্ত চিকিৎসকের ছেলেও।

খাস কলকাতার ঘটনা। কসবা থানার অন্তর্গত বেদিয়াডাঙায় ঘটনাটি ঘটেথে। আক্রান্ত চিকিৎসকের নাম শঙ্কর ভগবান তিওয়ারি। তিনি গতকাল যখন চেম্বার করছিলেন, সেই সময় সেখানে রোগী ছিলেন। অভিযোগ, সেখানে আচমকাই চিকু পাণ্ডে নামে ওই যুবক মদ্যপ অবস্থায় ভেতরে ঢোকেন। এরপর চিকিৎসককে মারধর করা হয় বলে অভিযোগ। চিকিৎসকের ডান হাতে এবং বাঁ কাঁধে এবং বাঁ হাতেও ব্যথা রয়েছে।  

চিকিৎসক বলেন, "তখন সন্ধে ৭টা। আমি রোগী দেখছিলাম। সেই অবস্থায় চিকু পাণ্ডে নামে একজন ছেলে মদ্যপ অবস্থায় এসে বাইরে থেকে গালাগালি করতে শুরু করেন। আমি ভাবলাম, মদ খেয়েছেন, একটু পরে শান্ত হয়ে চলে যাবেন। ১৫-২০ মিনিট হয়ে গেল তখনও যাচ্ছেন না। রোগীদের বিরক্ত করছিলেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনি কী চান ? তখন বলছেন, আপনাকে মারব। আমি বললাম, তাহলে মারুন। তিনি আমার হাত ধরে মারলেন। মারার পর ..যা হোক... লোকজন ছিলেন, ছাড়িয়ে দিলেন। এরপর আমি আবার রোগী দেখতে শুরু করি। এরপরে আবার এসে বললেন, আমি তো আপনাকে কিছু বলিনি। আচমকা আবার আমাকে মারলেন। আমার ছেলে ছিল। সে বাধা দেয়। এরপর ওই যুবককে বের করে দেওয়া হয়। এরপর তিনি বাইরে থেকে তিন-চারজনকে নিয়ে এসে আমার ছেলেকে মারতে শুরু করেন। আমি বাধা দিতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। আতঙ্কে আমি সারারাতি ঘুমাইনি। আমার কাঁধের জয়েন্টে ডিস-লোকেশন হয়ে গেছে। আমার পুরো পরিবার আতঙ্কে রয়েছে। ওঁরা আরও বলেছেন, গাড়ি জ্বালিয়ে দেব, চেম্বার পুড়িয়ে দেব। এরকম করে হুমকি দিয়ে গেছেন। থানায় গিয়ে অভিযোগ জানাই। এফআইআর হয়েছে। আমি আশায় আছি-ভরসায় আছি, থানা যদি কোনও পদক্ষেপ নেয়। নাহলে আমার এখানে থাকা খুব মুশকিল হয়ে যাবে।" প্রসঙ্গত, ভগবানের পরেই চিকিৎসক, এমনই মনে করা হয় সমাজে। কারণ, একজন চিকিৎসকই পারেন মুুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে। এহেন চিকিসককে এভাবে আক্রমণের ঘটনায় নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। Kolkata News

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget