এক্সপ্লোর

Kolkata News: পথচলতি তরুণীকে কটূক্তি, ফের শ্লীলতাহানি লেকটাউনে, আক্রান্ত বন্ধুও

অভিযোগ, বাইকে করে যাওয়ার সময় দুই  যুবক পথচলতি তরুণীকে কটূক্তি করে। প্রতিবাদ করায় বাইক থেকে নেমে তরুণীর শ্লীলতাহানি করে তারা।

জয়ন্ত রায়, লেকটাউন: দু’দিনের মাথায় ফের লেকটাউন থানা (Laketown Police Station) এলাকায় শ্লীলতাহানির অভিযোগ উঠল। এবার বন্ধুর সামনেই তরুণীর শ্লীলতাহানি, বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন বন্ধুও। গতকাল রাতে দমদম পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। বন্ধুর সঙ্গে নাচের স্কুল থেকে ফিরছিলেন তরুণী।

শ্লীলতাহানির অভিযোগ: খাস কলকাতার অত্যন্ত ব্যস্ত রাস্তা। অন্যতম জনবহুল এলাকা। আর সেই দমদম পার্ক এলাকাতে এবার শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ, বাইকে করে যাওয়ার সময় দুই  যুবক পথচলতি তরুণীকে কটূক্তি করে। প্রতিবাদ করায় বাইক থেকে নেমে তরুণীর শ্লীলতাহানি করে তারা। বন্ধু বাধা দিলে তাঁর ওপর চড়াও হয় অভিযুক্তরা। কোনওমতে পালিয়ে প্রাণে বাঁচেন তাঁরা। পাশেই দক্ষিণ দমদম পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ প্রসাদের অফিস। প্রাণ বাঁচাতে সেখানেই আশ্রয় নেন তরুণ-তরুণী। কাউন্সিলরই লেকটাউন থানায় খবর দেন। রাতে দমদম পার্কের একটি হোটেল থেকে দুই অভিযুক্তকে আটক করে পুলিশ। 

প্রতিবাদ করতে গেলেই মারধরের অভিযোগ। কোথাও আবার শ্লীলতাহানির মতো ঘটনা। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে এই ধরনের ঘটনা। দিন কয়েক আগে লেকটাউনে স্বামীর সামনেই মহিলার শ্লীলতাহানির অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হল স্বামীকেই। অভিযোগ, কালীপুজোর বিসর্জনের পর ভিআইপি রোডের সার্ভিস লেন ধরে উল্টোডাঙার দিকে হেঁটে যাচ্ছিলেন দম্পতি। তখনই মহিলাকে কটূক্তি করে পাশে দাঁড়িয়ে থাকা ২ জন যুবক। প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় মহিলার স্বামীকে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। অভিযোগকারিণী বলেন, "আমরা সব ভাষাণ থেকে এসে আমাদের পাড়ার যে মণ্ডপ আছে, সেখানে আমরা বসে আড্ডা মারছিলাম সব ছেলেমেয়েরা এসে। দেরি হয়ে যাচ্ছে বলে আমি আর আমার হাজব্যান্ড বাড়ির দিকে যাচ্ছিলাম। কিছু দুষ্কৃতী ওখানে দাঁড়িয়ে ছিল। ২ জন দাঁড়িয়ে ছিল। ওরা অ্যাজ ইফ কানে হেডফোন দিয়ে কারোর সাথে কথা বলছে। এদিকে কমেন্ট পাস করছে। মানে আমার বডি কমেন্ট। আমার হাজব্যান্ডের সামনে। মানে সাহস ভাবুন।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Chhath Puja 2024: গেটের সামনে বাঁশের ব্যারিকেড, টাঙানো ফ্লেক্স; আজ থেকেই বন্ধ শহরের দুই সরোবর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়
Abhishek Banerjee: বুলডোজার অ্যাকশন শুরু, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়
বুলডোজার অ্যাকশন শুরু, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়
Abhishek Banerjee: আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বুলডোজার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী; তুঙ্গে চাঞ্চল্য
আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বুলডোজার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী; তুঙ্গে চাঞ্চল্য
Sabyasachi Laskar : NEET - UG তে রাজ্যে প্রথম, তবু ডাক্তারি নয়, পড়বেন ইঞ্জিনিয়ারিংই, কোন মন্ত্রে পরপর সাফল্য সব্যসাচী লস্করের?
NEET - UG তে রাজ্যে প্রথম, তবু ডাক্তারি নয়, পড়বেন ইঞ্জিনিয়ারিংই, কোন মন্ত্রে পরপর সাফল্য সব্যসাচী লস্করের?

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ১ | ২১ জুলাইয়ের আগে আরও ফাঁকা কালীঘাট-ক্যাম্প | ABP Ananda LIVE
Anandabazar Tourist Spot : ভ্রমণের স্বপ্নের শুরু, সব প্রশ্নের উত্তর এক ছাদের তলায়
LPG to PNG Shift : LPG নয়, যুদ্ধের আবহে হেঁশেলে আশা জোগাচ্ছে PNG
Kolkata Football League : ১০৮ বছর পুরনো ফুটবল ক্লাব খুঁজে পেল স্পনসর! উন্মোচন নতুন জার্সির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget