এক্সপ্লোর

Chhath Puja 2024: গেটের সামনে বাঁশের ব্যারিকেড, টাঙানো ফ্লেক্স; আজ থেকেই বন্ধ শহরের দুই সরোবর

Kolkata News: দুটি সরোবরের গেটের সামনে তৈরি করা হয়েছে বাঁশের ব্যারিকেড। দুটি সরোবরের গেটেই টাঙানো হয়েছে ফ্লেক্স।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: বৃহস্পতি ও শুক্রবার ছটপুজো। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, ছট পুজো (Chhath Puja 2024) নিষিদ্ধ দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবরে।

ছট পুজো নিষিদ্ধ: সবুজের উপর নির্বিচারে দূষণের বিষ ঢালা বন্ধ করতে গত কয়েকবছর ধরেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের প্রবেশ পথগুলি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার কাজ। দূষণ রুখতে তৎপর KMDA। দুটি সরোবরের গেটের সামনে তৈরি করা হয়েছে বাঁশের ব্যারিকেড। দুটি সরোবরের গেটেই টাঙানো হয়েছে ফ্লেক্স। আজ রাত ৮টা থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত বন্ধ থাকবে দুই সরোবরের সমস্ত গেট। বিকল্প হিসাবে ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।                                                   

অতীতে আদালতের নির্দেশ অগ্রাহ্য করেই সরোবরে ছট পুজো হয়েছে। যার জেরে দূষিত হয়েছে পরিবেশ। পুলিশের চোখের সামনেই ভাঙা হয়েছে আইন। যার কড়া সমালোচনা করেছেন শহরের সাধারণ নাগরিক থেকে পরিবেশবিদরা। যদিও গত কয়েক বছর ধরে কিছুটা পরিবর্তন হয়েছে এই পরিস্থিতি। প্রশাসন সূত্রে খবর, অন্যান্যবারের মতো এবারও কলকাতার বিভিন্ন জায়গায় কৃত্রিম জলাশয় তৈরি ছটপুজোর ব্যবস্থা করে হচ্ছে।                       

ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে এবারও ছটপুজোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রবীন্দ্র সরোবরে। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র এই জলাশয়ের বাইরে ঝুলিয়ে দেওয়া হয়েছে নোটিস। গেটের বাইরে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড।টিনের বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে বেলেঘাটা সুভাষ সরোবরের উন্মুক্ত জায়গা। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, এবারও রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে নিষিদ্ধ হয়েছে ছট পুজো। আজ থেকেই কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। শুক্রবার বেলা ১২টা পর্যন্ত দুই সরোবরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Jadavpur University: বাইক নিয়ে মত্ত বহিরাগতদের দৌরাত্ম্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত খোদ নিরাপত্তারক্ষী

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget