এক্সপ্লোর

PM Modi: 'অমিত শাহর ছেলে কী করছে ?..', 'পরিবারতন্ত্র' নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ ফিরহাদ,অধীর ও বিমানের

Firhad Adhir Attacks Modi: মোদিকে পাল্টা আক্রমণ, কী বললেন ফিরহাদ হাকিম, অধীর চৌধুরী ?

অর্ণব মুখোপাধ্যায়, আশিস বাগচী, কলকাতা: স্বাধীনতা দিবসের দিন 'পরিবারতন্ত্র' নিয়ে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। মূলত নাম না করেই কংগ্রেস ও তৃণমূলকে নিশানা করা হয়। আর এবার পাল্টা আক্রমণ এল বিরোধীদের তরফে।মোদিকে তীব্র আক্রমণ শানালেন ফিরহাদ হাকিম, অধীর চৌধুরী এবং বিমান বসু (Firhad Hakim, Adhir Chowdhury and Biman Bose)।

মোদিকে আক্রমণ ফিরহাদ,বিমান,অধীরের

অধীর চৌধুরী, মোদিকে আক্রমণ করে বলেন, 'পুরনো কথা, নতুন কিছু বলুন, মোদি পরিবারবাদ সরিয়ে দিয়েছে, এখন তো মোদি বাদ। ১০ বছরে মোদি ক্ষমতায়, সেখানে আমরা কী পেলাম? দেশের মানুষ কী পেল? প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা।অপরদিকে, পুরমন্ত্রী ও তৃণমূল বিধায়ক  ফিরহাদ হাকিম বলেছেন, 'পরিবারবাদ এদের নেই, অমিত শাহর ছেলে কী করছে ?  আমার আদর্শে পরিবারের লোককে অনুপ্রাণিত করতে পারব না?' পাশাপাশি  বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু পাল্টা বলেন,' পরিবারতন্ত্র কাকে বলে, পরিবারতন্ত্র মানে রক্তের সম্পর্ক হবে তা নয়, আদানিকে যখন মোদি সাহায্য করে এটাও পরিবারতন্ত্র।' 

বিরোধীদের নিশানা মোদির

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের সকালে, গতকাল লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেও বিরোধীদেরই নিশানা করেন প্রধানমন্ত্রী। দুর্নীতি, পরিবারতন্ত্র থেকে তোষণের রাজনীতির অভিযোগ তুলে নাম না করে আক্রমণ শানালেন কংগ্রেস এবং তৃণমূলকে। তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল ভাইপোবাদের প্রসঙ্গ। এদিকে আগামী বছর লোকসভা ভোট। তার আগে, বেঙ্গালুরুর বৈঠকে আত্মপ্রকাশ করেছে বিজেপি-বিরোধীদের নতুন মহাজোট। এই প্রেক্ষাপটে, মঙ্গলবার লালকেল্লা থেকে, স্বাধীনতা দিবসের ভাষণেও বিরোধীদের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন, পেট্রোলের দর ৭০ পয়সা কমল দেশের এই শহরে, আজ কী দর কলকাতায় ?

ঠিক কী বলেছিলেন প্রধানমন্ত্রী মোদি ?

গতকাল মোদি বলেন, 'ক্ষমতায় এসে দেখি দুর্নীতির রাক্ষস দেশকে লুঠে খেয়েছে। আমাদের দেশকে আঁচড় দিয়েছে পরিবারবাদ। এই পরিবারবাদ দেশকে যে ভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে, তাতে দেশবাসীর অধিকার ছিনিয়ে নিয়েছে। তৃতীয় খারাপ বিষয়টি হল তোষণ। এই তোষণ দেশের মূল , দেশের চরিত্রে দাগ লাগিয়ে দিয়েছে। তছনছ করে দিয়েছে। পরিবারবাদ পার্টি, তাঁদের মন্ত্র কী? পার্টি অফ দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি, অ্যান্ড ফর দ্য ফ্যামিলি, এটাই এদের জীবনের মন্ত্র। এঁদের দল পরিবারের, পরিবারের দ্বারা এবং পরিবারের জন্যই।' নাম না করেই  প্রধানমন্ত্রী মোদি প্রশ্ন তোলেন, 'কীভাবে একটি রাজনৈতিক দলের দায়িত্বে শুধুমাত্র একটি পরিবার থাকতে পারে ?'  

 

সেরা শিরোনাম

Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Purulia Gas Pipeline: রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
Bankura Food Inspection: খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget