এক্সপ্লোর

Lok Adalat: হাতের নাগালে এবার আইন পরিষেবা, রাজ্যে এই প্রথম চালু ভ্রাম্যমান লোক আদালত

Lok Adalat Starts In West Bengal: স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে, মোবাইল ভ্যানের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পৌঁছে গেল লোক আদালত।

রুমা পাল, কলকাতা: হাতের নাগালে আদালত! আজ যেন সেই ছবি ধরা পড়ল কলকাতার দুই প্রাণকেন্দ্র মহাকরণ ও ধর্মতলা চত্বরে। স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে রাজ্যে এই প্রথম চালু হল ভ্রাম্যমান লোক আদালত পরিষেবা। মামলার চক্করে আদালতে ছুটতে হয় বহু মানুষকে। আইনি কাজের জন্য বিচারালয় চত্বরে বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু সেই আদালতই যদি নিজে হাজির হয় মানুষের দরবারে।

জাতীয় লোক আদালত দিবসে এমনই ছবি দেখা গেল কলকাতার মহাকরণ ও ধর্মতলা চত্বরে। স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে, মোবাইল ভ্যানের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পৌঁছে গেল লোক আদালত। আর সেখানে অনেক কম খরচায়, কম ঝক্কিতে কাজ সেরে নিলেন সাধারণ নাগরিকরা। 

ভ্রাম্যমান লোক আদালত পরিষেবার সূচনা করেন স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির এগজিকিউটিভ চেয়ারম্যান ও কলকাতা হাইকোর্টের বিচারপতি টিএস শিবাঙ্গনম। বিচারপতি বলেন, আজ লোক আদালত দিবস। সব কোর্টেই লোক আদালত বসে। এবার প্রথম মোবাইলে ভ্যানে নিষ্পত্তি। 

ট্রাফিক বিধি ভঙ্গ, দুর্ঘটনা, দাম্পত্য বিরোধ, সম্পত্তি বিবাদ। মূলত এই ধরনের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার মীমাংসা হয় লোক আদালতে, কখনও কম খরচে, কখনও আবার নিখরচায়। মেলে আইনি সহায়তা। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও বিভিন্ন আদালতে চত্বরে বছরে একাধিকবার লোক আদালত বসে। 

এবার সেই লোক আদালত মোবাইল ভ্যানের মাধ্যমে একেবারে মানুষের মাঝে পৌঁছে যাওয়ায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। একদম মোবাইল ভ্যানেই অফিস খোলা হয়েছে। লোকজন আসছেন নিজের নিজের সমস্যা নিয়ে।  স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির মেম্বার সেক্রেটারি রাজু মুখোপাধ্যায় বলেন, "আমরা প্রথমবার এই ধরনের উদ্যোগ নিয়েছি। মানুষের কাছে পৌঁছতে।" বেলা ১টা পর্যন্ত মহাকরণ চত্বরে থাকার পর দুপুরে ধর্মতলায় পৌঁছয় জাতীয় লোক আদালতের মোবাইল ভ্যান। 

অন্যদিকে, এবারই প্রথম লোক আদালত বসেছিল কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে। সহজে মামলার নিষ্পত্তির জন্য সেখানে ভিড় ছিল চোখে পড়ার মতো। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget