এক্সপ্লোর

Kolkata LPG Price : হরমুজে আটকে ১৫টি ভারতীয় জাহাজ ! বাড়ছে LPG-র দাম? আজ কলকাতায় সিলিন্ডারের দাম কত?

Kolkata LPG Price : বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখনও তুলনামূলকভাবে বেশি থাকায় হোটেল, রেস্তোরাঁ এবং ছোট ব্যবসায়ীদের ওপর আর্থিক চাপ বজায় রয়েছে।

কলকাতা : হরমুজে আটকে ১৫টি ভারতীয় ট্যাঙ্কার। আশঙ্কা বাড়িয়ে বিশ্বজুড়ে বাড়ল অপরিশোধিত তেলের দাম। এরপরেই আশঙ্কা ঘনীভূত হচ্ছে রান্নার গ্যাসের দাম নিয়ে। এবার কি ভারতে ঘর-গেরস্থালিতেও কোপ পড়বে যুদ্ধের? রাতারাতি কি বেড়ে গেল রান্না গ্যাসের দাম ?

দেশের বড় শহরগুলিতে LPG দাম (১৪ এপ্রিল ২০২৬)

শহর গৃহস্থালি LPG (₹/14.2kg) বাণিজ্যিক LPG (₹/19kg)
দিল্লি 913 2078.50
মুম্বই 912.50 2031.00
কলকাতা 939 2208.50
চেন্নাই 928.50 2246.50
বেঙ্গালুরু 915.50 2161.00

সিলিন্ডারের দামে পরিবর্তন ?          

আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব থাকলেও দেশে গৃহস্থালির LPG বা রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে আজও কোনও পরিবর্তন দেখা যায়নি। ফলে সাধারণ মানুষের জন্য আপাতত কিছুটা স্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখনও তুলনামূলকভাবে বেশি থাকায় হোটেল, রেস্তোরাঁ এবং ছোট ব্যবসায়ীদের ওপর আর্থিক চাপ বজায় রয়েছে।

কলকাতায় আজকে গ্যাসের দাম

পশ্চিমবঙ্গের কলকাতায় আজকের গ্যাসের দামে কোনও বদল হয়নি। গৃহস্থালির ১৪.২ কেজির LPG সিলিন্ডারের দাম রয়েছে ৯৩৯ টাকা। অন্যদিকে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম প্রায় ২,২০৮ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে, যা এখনও অনেকটাই বেশি বলে মনে করছেন ব্যবসায়ীরা।

 LPG সিলিন্ডারের মূল্য স্থির

উল্লেখযোগ্য বিষয় হল, মার্চ মাসে একবার দাম বৃদ্ধির পর থেকে গৃহস্থালির LPG সিলিন্ডারের মূল্য স্থির রয়েছে। কিন্তু এপ্রিল মাসের শুরুতেই বাণিজ্যিক সিলিন্ডারের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়, যার সরাসরি প্রভাব পড়েছে ব্যবসায়িক খরচের ওপর। এই পরিস্থিতিতে সাধারণ গ্রাহকরা কিছুটা স্বস্তি পেলেও ব্যবসায়িক ক্ষেত্রে চাপ এখনও কাটেনি। 

এর আগে পেট্রোল ও ডিজ়েলের উপর লিটার প্রতি ১০ টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদি সরকার। এখনওআপাতত পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে না, দাম কমছেও না, অর্থাৎ যে দামে সাধারণ মানুষকে পেট্রোল-ডিজেল কিনতে হয়, সেই দামেই কিনতে হবে। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম মার্চ মাসে প্রথমে ১৪৪ টাকা বাড়ানোর পর, ১ এপ্রিল আরও প্রায় ২০০ টাকা বাড়ানো হয়। বাণিজ্যিক এলপিজির দাম বেড়েছে এই মাসেই। তবে ঘরে ব্যবহৃত সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। অন্যদিকে, হরমুজ প্রণালী ঘিরে টানাপোড়েনের কারণে  আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। বিশ্বে জ্বালানি সরবরাহে সঙ্কট দেখা দিয়েছে ঠিকই, কিন্তু  ভারতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছে।                   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget