এক্সপ্লোর

Kolkata News: জলাতঙ্কে মৃত্যু তরতাজা যুবকের, গ্রামবাসীদের আপত্তিতে বাড়ি নিয়ে যাওয়া গেল না দেহ

Beliaghata ID Hospital: কুসংস্কারের ছায়ায় ফের বেনজির ঘটনা রাজ্যে। গত ১৩ জুন জলাতঙ্কে আক্রান্ত নদিয়ার চাকদার বাসিন্দা, বছর ৩৫-এর এক যুবকের মৃত্যু হয়।

ঝিলম করঞ্জাই, কলকাতা: তরতাজা যুবকের মৃত্যু জলাতঙ্কে। শোকে কার্যত নিথর গোটা পরিবার। কিন্তু হয়রানি থেকে নিস্তার মিলল না। কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীরা ছেলের দেহ ফেরাতেই দিলেন না বলে অভিযোগ। ভিটেমাটি থেকে দূরে, শহর কলকাতাতেই (Kolkata News) সারতে হল শেষকৃত্য (Superstitions)। একদিকে ডিজিটাল ইন্ডিয়া, ফাইভ জি নিয়ে যেখানে মাতামাতির শেষ নেই। সেখানে এহেন মধ্যযুগীয় ঘটনায় হতবাক অনেকেই (Kolkata News)। 

বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ যুবকের

কুসংস্কারের ছায়ায় ফের বেনজির ঘটনা রাজ্যে। গত ১৩ জুন জলাতঙ্কে আক্রান্ত নদিয়ার (Nadia News) চাকদার বাসিন্দা, বছর ৩৫-এর এক যুবকের মৃত্যু হয়। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তরতাজা যুবকটি চোখের সামনে শেষ হয়ে যাওয়ায় শোকে পাথর হয়ে যায় গোটা পরিবার। 

কিন্তু শেষকৃত্যের কথা উঠলে শুরু হয় ঝামেলা। প্রথমে অর্থের অভাবের কথা বলে মৃতদেহ বাড়িতে নিয়ে যেতে অপারগতার কথা জানায় ওই পরিবার। তাতে হাসপাতল কর্তৃপক্ষই বিষয়টি নিয়ে উদ্যোগী হন।  কিন্তু তাতেও মেটেনি সমস্যা। হাসপাতালের তরফে মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলে জানা যায়, সংক্রমণের ভয়ে গ্রামবাসীদের একাংশ, জলাতঙ্কে মৃত যুবকের মৃতদেহ গ্রামে সৎকার করতে দিতে নারাজ। তা নিয়ে হাসপাতালের কর্মীদেরও পড়তে হয় সমস্যার মুখে। 

আরও পড়ুন: Panchayat Election 2023: বগটুইয়ের নিহত ২ BJP কর্মীর পরিবারের সদস্যরা প্রার্থী হলেন পঞ্চায়েত ভোটে

এই পরিস্থিতিতে বেলেঘাটা আইডি হাসপাতালের উপাধ্যক্ষ অমিতাভ চট্টোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার নিমতলা মহাশ্মশানে ওই যুবকের দেহ সৎকারের ব্যবস্থা করা হয়। কিন্তু এই গোটা ঘটনায় স্তম্ভিত হাসপাতালের চিকিৎসক থেকে সাধারণ কর্মীরা। জলাতঙ্ক রোগীর সৎকার ঘিরে সংক্রমণের ভাবনা কোথা থেকে এল, তা ভেবে কিনারা করতে পারছেন না কেউই। গোটা ঘটনায় কার্যতই স্তম্ভইত সকলে।

জলাতঙ্কে মৃত্যু বলে গ্রামে দেহ ঢোকাতে বাধা! চূড়ান্ত হয়রানির শিকার পরিবার

এর আগে, করোনার জেরে উদ্ভুত অতিমারির সময় সংক্রমণের ভয়ে এই ধরনের ঘটনা সামনে এসেছিল। কিন্তু জলাতঙ্কের মতো রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাতেও, দেহ সৎকার নিয়ে এই কুসংস্কার দেখে হতবাক সকলে। বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসক অগ্নিশ অধিকারী এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। উপাধ্যক্ষের হস্তক্ষেপে শেষ মেশ কলকাতাতেই সৎকার হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget