এক্সপ্লোর

Kolkata Medical News : যন্ত্রণা থামছিলই না, যন্ত্রপাতি ছাড়াই অভিনব উপায়ে কান থেকে বেরোল জ্যান্ত তেঁতুল বিছে

Kolkata Medical College : তেঁতুল বিছের নড়াচড়ার দরুন যা ক্ষতি হয়েছে, যা ওষুধের সাহায্যে সেরে যাবে বলে মনে করছেন মেডিকেল কলেজের চিকিৎসকেরা ।

সন্দীপ সরকার, কলকাতা : ভয়ঙ্কর রকম যন্ত্রণায় ছটফট করতে করতে ডাক্তারের কাছে এসেছিলেন এই ব্যক্তি। জানতেনও না তাঁর শরীরের ভিতর ঢুকে পড়েছে আস্ত একটা তেঁতুল বিছে। তাই জ্যান্ত অবস্থায়। 

যন্ত্রণায় ছটফট করছিলেন ব্যক্তি 
কলকাতা মেডিকেল কলেজের ( Kolkata Medical College )  নাক-কান-গলা  (ENT ) বিভাগের ঘটনা। কানের যন্ত্রণা নিয়ে, কলকাতা মেডিকেল কলেজের ইএনটি বিভাগ এর আউটডোরে শুক্রবার দুপুরে দেখাতে আসেন পেশায় সেলসম্যান মহম্মদ আফতাব। ইনি জোড়াসাঁকো এলাকার বাসিন্দা। সকালে বাইকে চড়ে কাজে যান। বাইকের উপর  রাখা ছিল হেলমেট। তার মধ্যেই ছিল তেঁতুল বিছেটি। মাথায় হেলমেট চাপাতেই বুঝতে পারেন, কানের মধ্যে কিছু একটা ঢুকে গেল। কী ঢুকেছে, বুঝতে পারেননি, কিন্তু সময় নষ্ট না করে তখনই চলে আসেব কলকাতা মেডিক্যাল কলেজের আউটডোর বিভাগে। বছর ৪৮ এর ওই ব্যক্তি যন্ত্রণায় ছটফট করছিলেন। চিকিৎসকেরা প্রথমে অটোস্কোপ দিয়ে পরীক্ষা করে দেখেন ভেতরে কিছু একটা নড়াচড়া করছে। সেটি ছিল একটি তেঁতুল বিছে ! কীভাবে রোগীর কান থেকে বের হল জ্যান্ত তেতুল বিছে ? সেটাই আরও আশ্চর্যের বিষয়। জ্যান্ত প্রাণিটিকে বের করতে কোনও অস্ত্রোপচার তো করলেনই না ডাক্তাররা। বরং সিরিঞ্জের সাহায্যে স্টেরাইল ওয়াটার দেয়া হয়। তাতেই বেরিয়ে আসে বিছেটি ! ডা. দীপ্তাংশু  মুখোপাধ্যায় জানালেন, কোনও কিছু দিয়ে যদি বিছেটি বের করে আনার চেষ্টা করা হত, তবে বিপদ বাড়ত। বিছেটি হয়ত কানের ভেতরে আরও কোনও ক্ষতি করতে পারত। বরং স্টেরাইল ওয়াটার দেওয়ায় বিছেটি কানের ভেতর অক্সিজেনের অভাব বোধ করে, তাতেই বেরিয়ে আসে। 

Kolkata Medical News : যন্ত্রণা থামছিলই না, যন্ত্রপাতি ছাড়াই অভিনব উপায়ে কান থেকে বেরোল জ্যান্ত তেঁতুল বিছে

আরও পড়ুন : ‘CBI একমাত্র ভরসা,উপায় কী আছে?’, ‘সেটিং’ মন্তব্য নিয়ে বিতর্কের পর সুর নরম দিলীপের

 জ্যান্ত তেঁতুল বিছে কীভাবে বের হল 
চিকিৎসকরা এক অভিনব পদ্ধতিতে বের করে আনলেন বিছে। ছুরি, কাঁচি, চিমটে নয়। কোনও চিকিৎসা সরঞ্জাম ছাড়াও সেই জ্যান্ত তেঁতুল বিছেকে বের করলেন চিকিৎসক। যন্ত্রের সাহায্যে বিছে বের করার চেষ্টা না করে  তরল রোগীর কানে স্প্রে করেন চিকিৎসকেরা। এরপরই জ্যান্ত তেতুল বিছে বেরিয়ে আসে কান থেকে । 

কতটা ক্ষতি 
চিকিৎসকরা জানান,  কানের পর্দায় বিছে কামড়ায়নি। তবে নড়াচড়ার দরুণ কিছু ক্ষতিও হয়ে থাকতে পারে বলে মনে করছেন ডাক্তাররা। তেঁতুল বিছের নড়াচড়ার দরুন যা ক্ষতি হয়েছে, তা ওষুধের সাহায্যে সেরে যাবে বলে মনে করছেন মেডিকেল কলেজের চিকিৎসকেরা । তবে আপাতত ফাঁড়া মুক্ত তিনি। শ্রবণশক্তির কোনও ক্ষতি হবে না , বলেই মনে করা হচ্ছে। 

আরও পড়ুন :

ক্ষমতা খর্ব, পূর্ব বর্ধমানের তিনটি বিধানসভা কেন্দ্রর দায়িত্ব হাতছাড়া অনুব্রতর
                                                                                                                                             

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget