এক্সপ্লোর

Dilip Ghosh : ‘CBI একমাত্র ভরসা,উপায় কী আছে?’, ‘সেটিং’ মন্তব্য নিয়ে বিতর্কের পর সুর নরম দিলীপের

Dilip Ghosh Tone Down On CBI : বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কথা বলে দিলীপের সঙ্গে। এর ফলশ্রুতি হিসেবেই কি এবার 'সুর নরম' করলেন দিলীপ । 

কলকাতা : 'বাংলায় সেটিং হয়েছিল সিবিআইয়ের সঙ্গে। কেন্দ্র তা বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে।'  সিবিআই (CBI ) প্রসঙ্গে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে তেতে ওঠে বাংলার রাজনীতি। বিজেপির অন্দরমহলও নড়েচড়ে বসে বলে খবর। এরপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কথা বলে দিলীপের সঙ্গে। এর ফলশ্রুতি হিসেবেই কি এবার 'সুর নরম' করলেন দিলীপ । 

'সিবিআই একমাত্র ভরসা'
শুক্রবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি জানালেন, 'এখন সিবিআই একমাত্র ভরসা।' তাঁর বক্তব্য, ' এছাড়া উপায় কী আছে?... ভরসা যখন টেকে না, তখনই প্রশ্ন ওঠে। ' তিনি জানান, ' কোর্টও CBI-এর ওপর ভরসা রেখেছে। এছাড়া তো দ্বিতীয় রাস্তা নেই। '

কেন তিনি সিবিআই-কে নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান,  ভোট পরবর্তী হিংসা, বিজেপি কর্মীদের ওপর অত্যাচার, খুন, ধর্ষণের যে সব মামলা হয়েছিল, তার এখনও সমাধান হয়নি। সেই কারণে তিনি প্রশ্ন তুলেছিলেন। 

আগে কী বলেছিলেন দিলীপ 
সম্প্রতি দিলীপ দাবি করেন, সিবিআইয়ের সঙ্গে সেটিং হয়েছিল বুঝেই এবার ইডিকে পাঠিয়েছে কেন্দ্র। সম্প্রতি দিলীপ বলেন, আপনারা জানেন, গত কয়েকমাস ধরে এখানে সিবিআই এনকোয়ারি চলছিল। কিন্তু কোনও এফেক্ট হচ্ছিল না। ডকুমেন্টস আসছিল না। ধরা পড়ছিল না। কারণ কী? তার মধ্যে সর্ষের মধ্যে ভূত ছিল। আমিও শুনেছি, খবর আছে। সবার একটা পেট আছে। সবাই বিক্রি হয়। তার দাম থাকে। কেউ লক্ষে, কেউ কোটিতে, কেউ শ’কোটিতে। সেইভাবে বিক্রি হচ্ছিল। সেটা সরকার বুঝতে পেরেছে। আমি যতদূর শুনেছি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ প্রয়াসে ইডি এসেছে। তারপর কাজ শুরু হয়েছে । 

আরও পড়ুন :

'জেলে যেতে ভয় লাগে না’, সুকান্তর ‘হাকিম’-হুঁশিয়ারির জবাব ফিরহাদের

৮ বছর হয়ে গেলেও এখনও সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্ত শেষ হয়নি। ৮ বছর পেরিয়ে গেলেও এখনও রোজভ্যালিকাণ্ডের তদন্তেরও চূড়ান্ত চার্জশিট জমা পড়েনি। ৫ বছর ধরে নারদ কাণ্ডের তদন্ত চলছে। সিবিআই-ইডির একটি করে চার্জশিট জমা পড়েছে। এই প্রেক্ষাপটেই কলকাতায় কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির বিস্ফোরক দাবি করেন। যদিও এখন দিলীপের সুর অনেক নরম। 

                                                                             

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget