এক্সপ্লোর

Kolkata Fake Medicine : কাশির সিরাপ থেকে প্রেসারের ট্যাবলেট, জাল আর জাল! আপনার পরিচিত আর কোন ওষুধ ডাহা ফেল?

CDSCO-র রিপোর্টে অনুযায়ী, কোনও ওষুধ জাল, কোনও ওষুধ নিম্নমানের আবার কোনও ওষুধে মিশে রয়েছে দূষিত পদার্থ। কোনও কোনও ওষুধ শোধিত তরল দিয়ে বানানো হয়নি।

সন্দীপ সরকার, কলকাতা : গত এক বছরে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্য়াবে ওষুধের গুণমান পরীক্ষায় ফেল করেছে ৩২%-নমুনা। পূর্ব ভারতের এই নমুনাগুলির মধ্য়ে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড ও সিকিমের নমুনাও রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সুস্থ থাকার জন্য যে ওষুধ আপনি খাচ্ছেন, তা আপনাকে অসুস্থ করছে না তো?

'ফেল করা ওষুধ বেচাকেনা নয়'

সম্প্রতি, গুণমান যাচাইয়ে অনুত্তীর্ণ হওয়া ওষুধের তালিকা প্রকাশ করেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্য়ান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCO, এই তথ্য সাধারণ মানুষের বুকে কাঁপুনি ধরিয়েছে। এই প্রেক্ষিতে গুণগত মানের পরীক্ষায় অনুত্তীর্ণ ওষুধ ব্যবহার বন্ধ করতে নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। পরীক্ষায় ফেল করা ওষুধ বেচাকেনা করা যাবে না- বলে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ।  


রাতের ঘুম কেড়ে নিয়েছে, জাল আর নিম্নমানের ওষুধ

রাতের ঘুম কেড়ে নিয়েছে, জাল আর নিম্নমানের ওষুধ। জাল ওষুধের রমরমার এই সময়েই উদ্বেগ বাড়িয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্য়ান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের পরীক্ষার রিপোর্ট। CDSCO-র রিপোর্ট বলছে, গত এক বছরে দেশে হয় ডাহা ফেল, বা জাল বলে চিহ্নিত হয়েছে মোট ৯৭৬ টি ওষুধ। এর মধ্যে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে ৩১২টি ওষুধ।

কী কী ওষুধ তালিকায়

CDSCO-র রিপোর্টে বলা হয়েছে,  রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার ওষুধ, পেটের আলসারের ওষুধ, রিঙ্গার ল্যাকটেট সলিউশন
কলকাতায় ফেল করা নমুনার মধ্যে রয়েছে 'বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড'-এর অ্যান্টি ব্যাকটেরিয়াল ইনজেকশন। লিভারের অসুখে ব্যবহার হওয়া ওষুধ, স্ত্রীরোগ ও ত্বকের অসুখে ব্যবহৃত ওষুধ। এছাড়া রয়েছে সর্দি-কাশি-অ্যালার্জির ওষুধও। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্য়াবে আর যে ওষুধগুলো ফেল করেছে, তার মধ্যে রয়েছে ব্যথা-যন্ত্রণা কমানোর ওষুধ।

রক্ত জমাট বাঁধা ঠেকাতে ব্যবহৃত হেপারিন ইঞ্জেকশন, ডায়াবেটিসের ওষুধ, হৃদরোগ ও স্নায়ু রোগে আক্রান্তদের রক্ত তরল রাখার ওষুধ, প্যারাসিটামল, ভিটামিন B12 ইঞ্জেকশন, হজমের ওষুধ, থাইরয়েডের ওষুধ, প্লেটলেট নিয়ন্ত্রণকারী ওষুধ, খিঁচুনি কমানোর ইঞ্জেকশন।

ফেল করা ওষুধের তালিকায় রয়েছে, Calcium Carbonate & Vitamin D3 ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক Cefpodoxim, নিউমোনিয়ার ওষুধ, শিশুদের জন্য ব্যবহৃত সর্দি কাশির সিরাপ। এমনকী তালিকায় রয়েছে নামী সংস্থার সাবান, শ্যাম্পু, হেয়ার কালার, চুলের জেল, স্কিন কন্ডিশনার।

CDSCO-র রিপোর্টে অনুযায়ী, কোনও ওষুধ জাল, কোনও ওষুধ নিম্নমানের আবার কোনও ওষুধে মিশে রয়েছে দূষিত পদার্থ। কোনও কোনও ওষুধ শোধিত তরল দিয়ে বানানো হয়নি। কোনও কোনও ওষুধ নামী কোম্পানির ব্র্যান্ডনেম, স্ট্রিপ, ব্যাচ নম্বর জাল করে বানানো। এরই মধ্য চলতি মাসে রাজ্য drug কন্ট্রোল এর পরীক্ষায় ফেল করেছে আরও দুটি ওষুধ। দুটোই রক্তচাপ নিয়ন্ত্রণের রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। একটি ওষুধ নামি বহুজাতিক সংস্থার। আরেকটি ওষুধের কারখানা হুগলির শ্রীরামপুরে। 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget