এক্সপ্লোর

Kolkata Metro: আবার মেট্রোয় ঝাঁপ, এবার রবীন্দ্র সরোবর স্টেশন, ছুটির দিনে ব্যাহত পরিষেবা, হয়রানি যাত্রীদের

Kolkata Metro Problem: ব্রিজি থেকে ময়দান স্টেশন পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো। মেট্রো পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় যাত্রীরা। 

হিন্দোল দে, কলকাতা : রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ঝাঁপ ১ মহিলার। দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ঝাঁপ। তড়িঘড়ি মেট্রো থামিয়ে দেন চালক। ব্যক্তিকে উদ্ধার করা যায়নি, ব্যাহত মেট্রো পরিষেবা। ব্রিজি থেকে ময়দান স্টেশন পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো। মেট্রো পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় যাত্রীরা। প্রায় ৪৫ মিনিট ধরে বন্ধ মেট্রো পরিষেবা। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন, দুই লাইনেই মেট্রো চলছে বলে জানা গিয়েছে। 

রবিবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনের আপ লাইনে অর্থাৎ ব্রিজি থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোর যে লাইন সেখানে এক মহিলা চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন। মেট্রোর চালকের নজরে আসে বিষয়টি। প্রচণ্ড জোরে ব্রেক করে মেট্রো থামিয়ে দেন তিনি। এক যাত্রীর কথায় স্টেশনে অনেকটাই ঢুকে গিয়েছিল মেট্রো। মিনিট দশেক বসে থাকার পর জানানো হয় যে দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে ব্রিজি থেকে ময়দান পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে। মেট্রো লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ঝাঁপ দেওয়া ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা চলছে। মেট্রো সূত্রে খবর, দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করার চেষ্টা চলছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে মেট্রো পরিষেবা সম্পূর্ণ ভাবে স্বাভাবিক হবে। 

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের বাইরে বেশ কিছু যাত্রীর ভিড় রয়েছে। অনেকে ভিতরে ঢুকেছিলেন। তাঁদের জানানো হয়েছে মেট্রো চলছে না। নতুন করে কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। যে ট্রেনের সামনে ওই ব্যক্তি ঝাঁপ দিয়েছেন, সেখান থেকেও যাত্রীদের বের করে আনা হয়েছে। আচমকা পরিষেবা ব্যাহত হওয়ায় স্বভাবতই ক্ষুব্ধ যাত্রীদের একটা বড় অংশ। কেন নিরাপত্তা নেই, কেন বারংবার মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা হয় এবং তারপরেও উপযুক্ত ব্যবস্থা নেয় না মেট্রো রেল কর্তৃপক্ষ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। 

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মহিলার। দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মহিলার। সকাল ১১টা ৩৩-এর পরে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। চালক তড়িঘড়ি ট্রেন থামালেও ঘটনাস্থলেই মৃত্যু। মেট্রো লাইনের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করার পরেও শেষরক্ষা হয়নি। মহিলার দেহ উদ্ধার করে মেট্রো কর্তৃপক্ষ ও চারু মার্কেট থানা। ব্রিজি থেকে ময়দান স্টেশন পর্যন্ত বন্ধ ছিল মেট্রো চলাচল। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছিল মেট্রো। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget