এক্সপ্লোর

Chingrighata Metro: জট কাটল, সময়ের আগেই শেষ চিংড়িঘাটা মেট্রোর আটকে থাকা অংশের কাজ! উচ্ছ্বসিত কর্মীরা

Kolkata Metro: ৩৫৬ মিটার ১২০ ঘণ্টায় শেষ হল। দেড় বছর ধরে যে কাজ আটকে ছিল , নতুন সরকার আসার পরে ছাড়পত্র দেওয়া হয়, গত সপ্তাহে ৬০ ঘণ্টা ও এই সপ্তাহে ৬০ ঘণ্টা কাজ করে এই জোড়ার কাজ শেষ হয়েছে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • চিংড়িঘাটা মেট্রোর আটকে থাকা কাজ নতুন সরকার আসার ১২০ ঘণ্টায় শেষ।
  • ১৮ মাস ধরে আটকে থাকা কাজ মাত্র কয়েক দিনে সম্পন্ন কর্মীদের উল্লাস।
  • ৩৫৬ মিটার পিলারের জোড়া সম্পন্ন, যা দীর্ঘ সময় ধরে অমীমাংসিত ছিল।
  • চলতি বছরের শেষে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হবে।

সুকান্ত মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: নতুন সরকার আসার পরে মাত্র ১২০ ঘণ্টায় শেষ হল চিংড়িঘাটা মেট্রোর আটকে থাকা কাজ। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করেন কর্মীরা। সময়ের আগে কাজ শেষ করে উল্লাসে মেতে ওঠেন তাঁরা। তৃণমূল জমানায় কাজ আটকে ছিল প্রায় ১৮ মাস! বিজেপি জমানায় সেই কাজ মিটল ১২০ ঘণ্টায়! নির্ধারিত সময়সীমার অনেক আগেই চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রোর কাজ সেরে ফেলল রেল বিকাশ নিগম লিমিটেড। সোমবার সকাল ৮টার মধ্যে কাজ শেষ করার কথা ছিল। নির্ধারিত সময়ের অনেক আগে, রবিবার রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে কাজ শেষ হয়ে যায়। কাজ শেষ করে উল্লাসে মেতে ওঠেন কর্মীরা।

কী বলছেন কর্মীরা?

৩৫৬ মিটার ১২০ ঘণ্টায় শেষ হল। দেড় বছর ধরে যে কাজ আটকে ছিল , নতুন সরকার আসার পরে ছাড়পত্র দেওয়া হয়, গত সপ্তাহে ৬০ ঘণ্টা ও এই সপ্তাহে ৬০ ঘণ্টা কাজ করে এই জোড়ার কাজ শেষ হয়েছে। কাজ শেষ উল্লাস, অক্লান্ত পরিশ্রম করে কাজ শেষ করলেন। এই বিষয়ে এক মেট্রোরেল কর্মী বলছেন, 'আজকের দিনে আমাদের এটা হওয়াতে, আমাদের এখানকার সবাই উপকৃত, সবাই এত আনন্দিত, ভাষায় প্রকাশ করা যায় না। আমরা চাই এরকম কাজ যেন আরও আগামীদিনে হতে পারে।'

কীভাবে এত কম সময়ে শেষ হল কাজ?

১২০ ঘণ্টায় ১২টি পিলার জোড়ার কাজ শেষ করা হল। প্রথম দফায় ৩১৭ ও ৩১৮ নম্বর পিলারের উপর কংক্রিটের গার্ডার বসানো হয়। দ্বিতীয় দফায় গার্ডার বসানো হয়েছে ৩১৮ থেকে ৩১৯ নম্বর পিলারে। দ্বিতীয় দফার কাজের জন্য ই এম বাইপাসে যাননিয়ন্ত্রণ করা হয়েছিল। সোমবার সকালেই সেই রাস্তা খুলে দেওয়া হয়। সোমবার সকাল আটটা পর্যন্ত যে কাজ শেষ হওয়ার কথা ছিল রবিবার মাঝরাতেই সেই কাজ শেষ করে কলকাতা পুলিশকে জানিয়ে দেওয়া হয় তারা চাই যাননিয়ন্ত্রণ খুলে দিতে পারে। যে রুট পরিবর্তন করা হয়েছিল, সেটা খুলে দেওয়া হল, ভারী ক্রেন, ভারী জিনিস পত্র সরিয়ে নিয়ে গেলেন কর্মীরা। 

কবে চালু হবে নতুন মেট্রো?

নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত এই মেট্রো রুট বাইপাস থেকে চিংড়িহাটার মোড় হয়ে ঢুকছে সেক্টর ফাইভে। মাঝের এই ৩৬৬ মিটার অংশে কাজ প্রায় ১৮ মাস আটকে ছিল। এবার মেট্রো কর্তৃপক্ষের আশা, চলতি বছরের শেষে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভে পৌঁছে যাবে মেট্রো। যাতে অসংখ্য় যাত্রী উপকৃত হবেন। কবে থেকে এই মেট্রো নিয়মিত চালু হবে, এখন সেইদিকেই তাকিয়ে সবাই।

আরও পড়ুন: Kangana on Aishwarya Rai: 'একটু বেশি বয়সের মহিলাকে কানের মঞ্চে...', ঐশ্বর্য্যকে নিয়ে সাফ বক্তব্য কঙ্গনা রানাউতের!

 

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget