এক্সপ্লোর

Kolkata Metro : অসুখের নাম 'অন্ধকার'! Blue লাইনের সব মেট্রো স্টেশনে বন্ধ ডিসপ্লে, দেখা যাচ্ছে না ট্রেনের সময় সারণি

Kolkata Metro : স্টেশনের ডিসপ্লে বোর্ডে যেখানে দেখা যেত পরবর্তী ট্রেনের টাইম, এখন সেখানে শুধুই অন্ধকার

অরিত্রিক ভট্টাচার্য, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: অসুখের নাম 'অন্ধকার'! শনিবার থেকে Blue লাইনের সব মেট্রো স্টেশনে বন্ধ ডিসপ্লে। দেখা যাচ্ছে না ট্রেনের সময় সারণি। যাত্রীদের অভিযোগ, নিত্যদিনের সমস্যা মেটাতে না পেরে ডিসপ্লে বোর্ডই অকেজো করে দেওয়া হয়েছে। যাতে বোঝাই না যায় ট্রেনের সময়। প্রতিক্রিয়া মেলেনি মেট্রো কর্তৃপক্ষের। অন্যদিকে, সপ্তাহের প্রথম কাজের দিনেই মেট্রো বিভ্রাট নোয়াপাড়া ও গিরিশপার্ক স্টেশনের মাঝে। পয়েন্টের গোলমালে বিপত্তি, জানাল মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন, চিকিৎসার জন্য ওপার থেকে ভারতে এসেছিলেন, তারপর LPG গ্যাস- বিদ্যুতের সংযোগও নিয়ে ফেলেন ! এবার কমিশনের কাছে গেল নামের তালিকা

দেরিতে চলাচল, বাতানুকুল ব্যবস্থা বিকল, দরজা খোলা বা বন্ধ না হওয়া। লাইনে বিভ্রাট থেকে রেকের নীচে ধোঁয়া, সমস্যা অনেক। যে কারণে, পাতালপথে বার বার বিঘ্নিত হয় পরিষেবা! দুর্ভোগ চরমে ওঠে যাত্রীদের। এবার বন্ধ স্টেশনের ডিসপ্লে। মেট্রো স্টেশনে ঢোকার মুখে সব জায়গায় থাকে না 'সার্ভিস অ্যাভেলেবল' বোর্ড। ডিসপ্লে বোর্ড়ে ট্রেনের সময় সারণি দেখেই বোঝা যেত, মেট্রোর গতিবিধি। স্টেশনের ডিসপ্লে বোর্ডে যেখানে দেখা যেত পরবর্তী ট্রেনের টাইম, এখন সেখানে শুধুই অন্ধকার। 
 
Blue লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর- সমস্ত স্টেশনের ডিসপ্লে বোর্ড থেকে উধাও হয়ে গেছে ট্রেনের সময়সূচি। আর এই ছবি দেখেই যাত্রীরা প্রশ্ন তুলছেন, নিত্য়দিনের অব্য়বস্থা লুকোতেই কি মেট্রো কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ডিসপ্লে অফ করেছে? যাতে যাত্রীরা মেট্রোর দেরি ধরতে না পারেন, সে জন্য়ই কি এই ব্য়বস্থা? নতুন ৩টি রুটে মেট্রো চালু হওয়া এবং নিউ গড়িয়া স্টেশনে পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার পর থেকেই মেট্রো-যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। বিশেষ করে ব্লু লাইনে। 

কখনও মেট্রো পেতে দেরি..... আবার কখনও নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত না যাওয়ার অভিযোগ....। যাত্রীদের প্রশ্ন, নিত্যদিনের এই অব্য়বস্থা মেটাতে না পেরে ডিসপ্লে বোর্ড অকেজো করে দেওয়া হয়েছে। ইস্ট-ওয়েস্ট (গ্রিন লাইন) এবং নোয়াপাড়া-বিমানবন্দর (ইয়েলো লাইন) মেট্রোর পরিষেবা নিয়ে যাত্রীদের ততটা অভিযোগ না থাকলেও ব্লু লাইন নিয়ে বিস্তর অভিযোগ। যাত্রীদের অভিযোগ, লোকাল ট্রেনের মতো, সময় মেনে না-চলাই এখন কার্যত মেট্রোর নিয়ম। সোমবার সকালেও, ব্লু লাইনে নোয়াপাড়া থেকে গিরিশপার্কের মধ্যে বিঘ্নিত হয় মেট্রো পরিষেবা। সপ্তাহের প্রথম কাজের দিনেই মেট্রো বিভ্রাটে নাজেহাল হতে হয় যাত্রীদের।
 
মেট্রো সূত্রে খবর, পয়েন্টের গোলমালের জেরে সমস্যা হয়। সেই কারণেই পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়। বেলা ১২.২০-র পর স্বাভাবিক হয় পরিষেবা। কিন্তু, কেন দিন দিন অসুখ বাড়ছে মেট্রোর? কোন ওষুধে সারবে এই সব রোগ? এনিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও কোনও উত্তর দেননি মেট্রো কর্তারা। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, যে ভোগান্তি গুলো হচ্ছে, আমরা জনগণকে বলব, আমার মেইল আইডি আছে, আপনারা প্লিজ একটু দয়া করে আমাদের জানাবেন আমরা চেষ্টা করব সেগুলোকে মাননীয় রেলমন্ত্রীর সাথে কথা বলে সমাধান করার জন্য। আমি মেট্রোর GM-এর সঙ্গে কথা বলব, আমার আজকে সকালেই মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে ফোনে। 
 
শহরের মেট্রোপথের কোনও প্রতিদ্বন্দ্বী নেই। এক নিমেষে পৌঁছে যাওয়া যায় শহরের এপ্রান্ত থেকে ও প্রান্ত।  কিন্তু অসময়ে চলা আর সময় লুকনোর রোগ সারানো না গেলে সেই মুকুট বেশিদিন অটুট থাকবে তো? ক্রমশ জোরাল হচ্ছে সেই প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget