এক্সপ্লোর

Kolkata Metro: এবার কাটবে জট? খিদিরপুর স্টেশন তৈরিতে শর্তসাপেক্ষে ছাড়পত্র রাজ্যের

Kolkata Purple Line Metro: পার্পল লাইন মেট্রোর খিদিরপুর স্টেশন তৈরি নিয়ে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা। আলিপুর বডিগার্ড লাইন্সের জমির একাংশ নিয়ে তৈরি হয়ছিল জট।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: খিদিরপুর স্টেশন (Kolkata Metro) তৈরিতে ছাড়পত্র দিল রাজ্য সরকার। মেট্রো রেলকে শর্তসাপেক্ষে দেওয়া হল অনুমতি। এরফলে জোকা-ধর্মতলা মেট্রো রুটে খিদিরপুর স্টেশন নিয়ে জট কাটার জোরাল সম্ভাবনা তৈরি হল।  

পার্পল লাইন মেট্রোর খিদিরপুর স্টেশন তৈরি নিয়ে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা। আলিপুর বডিগার্ড লাইন্সের জমির একাংশ নিয়ে তৈরি হয়ছিল জট। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল যে, মেট্রোরেলের তরফে নির্মাণকারী সংস্থা RVNL-কে জানানো হয়, খিদিরপুরকে বাদ দিয়েই কাজ এগোতে। এই আবহেই দফায় দফায় বৈঠকের পর শর্তসাপেক্ষে মেট্রো রেলকে জমি দিতে রাজি হয়েছে রাজ্য।                                                                     

শর্তসাপেক্ষে ছাড়পত্র রাজ্যের: কলকাতা পুরসভার পুরকমিশনারের পক্ষ থেকে দেওয়া চিঠিতে মেট্রোর কাজে জমি দিতে শর্ত দেওয়া হয়েছে, বডিগার্ড লাইন ব্য়ারাকের কোনওরকম ক্ষয়ক্ষতি করা যাবে না। নির্মাণ কাজের জন্য ধোবি লাইনকে অক্ষত রাখতে হবে। মেট্রোর নির্মাণকাজের জন্য অস্থায়ীভাবে বডিগার্ড লাইনের ১ হাজার ৭০২ স্কোয়ার মিটার জায়গা দেওয়া হবে। কাজ শেষ হওয়ার পর দ্রুত সেই জায়গা ফেরাতে হবে। একইসঙ্গে এই জানানো হয়েছে, মেট্রোর কাজের জন্য বডিগার্ড লাইন্সের ৮৩৭ স্কোয়ার মিটার জায়গা স্থায়ী ভাবে দেওয়া হবে। কিন্তু সেই জায়গা ব্য়বহার হবে ডায়মন্ড হারবার রোড চওড়া করা, কলকাতা পুরসভার শিফটিং ও দমকলের ব্য়বহারের জন্য। সেই স্থানে স্থায়ী কোনও নির্মাণ করতে পারবে না মেট্রো রেল কর্তৃপক্ষ।

জোকা থেকে বিবাদীবাগ—মেট্রোর পার্পল লাইনের ১৪.১ কিলোমিটার দীর্ঘ অংশের মধ্যে প্রায় সাত কিলোমিটার অংশে ইতিমধ্যেই যাত্রী পরিবহণ শুরু হয়েছে। পরিকল্পনা ছিল এই লাইনের মোমিনপুর স্টেশন পর্যন্ত অংশটি এলিভেটেড এবং তার পর খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ ভূগর্ভস্থ করা হবে। বাধা হয়ে দাঁড়িয়েছিল খিদিরপুর স্টেশন নির্মাণে সমস্যা। ব্যস্ত ডায়মন্ড হারবার রোডের কোন জায়গায় এই স্টেশন তৈরি হবে, সে বিষয়ে প্রাথমিক ভাবে বেছে নেওয়া হয় আলিপুর বডিগার্ড লাইন্সের চৌহদ্দির কিছুটা অংশকে। আর তাতেই আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার। এবার সরকারের তরফে সবুজ সঙ্কেত মিলেছে। ফলে জট কাটা নিয়ে আশাবাদী সংশ্লিষ্ট মহল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, ঋতব্রতর পাশে বসেই ঘোষণা, শোনালেন কবিতাও
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, ঋতব্রতর পাশে বসেই ঘোষণা, শোনালেন কবিতাও
Mamata Banerjee on Annapurna Bhandar: '...হঠাৎ করে ৫০০ কোটি টাকা ঢুকে গিয়েছে', 'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
'...হঠাৎ করে ৫০০ কোটি টাকা ঢুকে গিয়েছে', 'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh on Kalyan Banerjee: 'ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিয়েছে', হতাশা কল্যাণের, 'উনি কোন দিকে আছেন?' প্রশ্ন তুললেন দিলীপ
'ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিয়েছে', হতাশা কল্যাণের, 'উনি কোন দিকে আছেন?' প্রশ্ন তুললেন দিলীপ
West Bengal News Live : ২১ জুলাইয়ের আগে 'কালীঘাট-তৃণমূল'-এ ফের বড় ধাক্কা, 'ঋতব্রত তৃণমূল'-এ মদন মিত্র
২১ জুলাইয়ের আগে 'কালীঘাট-তৃণমূল'-এ ফের বড় ধাক্কা, 'ঋতব্রত তৃণমূল'-এ মদন মিত্র

ভিডিও

TMC News: কোথায় হবে কালীঘাট তৃণমূলের ২১ জুলাই? শর্তসাপেক্ষে জানাল হাইকোর্ট
Madan Mitra:
Abhishek Banerjee: বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ গাড়ির কনভয়
Weather Update | রথেও বৃষ্টির ভ্রূকুটি, হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায় | ABP ANANDA LIVE
Madan Mitra News | 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dilip Ghosh on Kalyan Banerjee: 'ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিয়েছে', হতাশা কল্যাণের, 'উনি কোন দিকে আছেন?' প্রশ্ন তুললেন দিলীপ
'ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিয়েছে', হতাশা কল্যাণের, 'উনি কোন দিকে আছেন?' প্রশ্ন তুললেন দিলীপ
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, ঋতব্রতর পাশে বসেই ঘোষণা, শোনালের কবিতাও
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, ঋতব্রতর পাশে বসেই ঘোষণা, শোনালের কবিতাও
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Darjeeling Accident : ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
Expired Maggi: মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
Embed widget