এক্সপ্লোর

Kolkata Metro: জুড়েছে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, মাত্র ১ বছরে এই কাজ শেষ করেছে ভারতে তৈরি টানেল বোরিং মেশিন

Kolkata Metro Purple Line: খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দূরত্ব মেরে কেটে দেড় কিলোমিটারের কিছুটা বেশি। আর এই পথেই টানেল তৈরি করে ফেলেছে দিব্যা ও দুর্গা নামের দুই টানেল বোরিং মেশিন।

কলকাতা: কলকাতা মেট্রোর কাজের সঙ্গে সমার্থক শব্দ বললে এতদিন একটাই শব্দ মাথায় আসত। সেটা হল দীর্ঘসূত্রিতা। আর কলকাতা মেট্রোর পার্পল লাইনও তা জানে খুব ভাল করে। বছরের পর বছর অপেক্ষার পর আপাতত কলকাতা মেট্রোর কাজে গতি এসেছে। এক বছর আগেই খিদিরপুর থেকে শুরু হয়েছিল মেট্রোর জোড়া টানেল তৈরির কাজ। খিদিরপুরের সেন্ট টমাস স্কুল থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত। দুই টানেল বোরিং মেশিন দিব্যা ও দুর্গা ইতিমধ্যেই কাজ শেষ করেছে। এক বছরে তৈরি করে ফেলেছে ১.৫৭ কিলোমিটার লম্বা টানেল।

কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট করিডোর বা গ্রিন লাইন তৈরির সময় গঙ্গার নীচে দিয়ে ৫০০ মিটারেরও বেশি সুড়ঙ্গ খোঁড়া হয়েছিল। ওই প্রজেক্টের যেটা অন্যতম বড় চ্যালেঞ্জের কাজ ছিল বলেই মনে করেন বিশেষজ্ঞরা। আর পার্পল লাইনেও দেখা গেল সেই একই ঘটনা। এখানে যদিও গঙ্গা নয়, টানেল গিয়েছে আদিগঙ্গার নীচে দিয়ে। আদিগঙ্গার ঠিক ১২ মিটার নীচে দিয়ে গিয়েছে এই টানেল। মেট্রোর ইঞ্জিনিয়াররা কিন্তু বলছেন এই জায়গা দিয়ে মেট্রো লাইন নিয়ে যাওয়া কম কিছু চ্যালেঞ্জের নয়।

খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দূরত্ব মেরে কেটে দেড় কিলোমিটারের কিছুটা বেশি। আর এই পথেই টানেল তৈরি করে ফেলেছে দিব্যা ও দুর্গা নামের দুই টানেল বোরিং মেশিন। আর এই আদি গঙ্গার নীচে মেট্রোর কাজ করতে গিয়ে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষ ও রেল বিকাশ নিগম লিমিটেডকে।

পার্পল লাইনের এই যে সুড়ঙ্গ, এর দেওয়ালের ডান দিক থেকে বাম দিকের সর্বোচ্চ দূরত্ব বা ব্যাস হল, ৫.৮ মিটার। এই সুড়ঙ্গ তৈরিতে ব্যবহার করা হয়েছিল চেন্নাই থেকে নিয়ে আসা ভারতীয় প্রযুক্তিতে তৈরি টানেল বোরিং মেশিন। এই মেশিন দিয়ে সুড়ঙ্গ খুঁড়তে সময় লেগেছে পুরো ১ বছর।

এই সুড়ঙ্গের ঠিক উপরে ছিল কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল (KPTS), ফোর্ট উইলিয়াম বা ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো গুরুত্বপূর্ণ স্থাপত্য। আর নজরদারির মধ্যে মাত্র ১ বছর এই সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হয়েছে। আগামীতে যখন ট্রেন চলবে, তখনও যাতে এই সব স্থাপত্যে কোনও ক্ষতি না হয়, সেদিকেও নজর রাখা হবে।

যদিও এই লাইনে ট্রেন চলতে এখনও অনেক বাকি। হিসাব বলছে সুড়ঙ্গ তৈরি হয়ে গেলেও অনেক কাজ এখনও বাকি রয়ে গিয়েছে। যদিও রেল বিকাশ নিগম লিমিটেডের ইঞ্জিনিয়াররা কিন্তু খুবই উচ্ছ্বসিত। আর তার কারণ হল, মাত্র ১ বছরের মধ্যেই এই কাজ শেষ করে ফেলা গিয়েছে। এবার অপেক্ষা এই লাইনে মেট্রোর চাকা গড়ানোর।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Supreme Court : কবে পুরভোট, ফয়সালা হল না আজও! কী হবে পরবর্তী পদক্ষেপ? বিচারপতি জানালেন ...
কবে পুরভোট, ফয়সালা হল না আজও! কী হবে পরবর্তী পদক্ষেপ? বিচারপতি জানালেন ...
News Live Updates: পুরভোট মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাতে সুপ্রিম কোর্টের প্রাথমিক প্রস্তাব
পুরভোট মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাতে সুপ্রিম কোর্টের প্রাথমিক প্রস্তাব
KMC Poll : কলকাতা পুরভোটের জট আজ কাটবে ? সর্বোচ্চ আদালতে মিলবে সমাধান? আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি
কলকাতা পুরভোটের জট আজ কাটবে ? সর্বোচ্চ আদালতে মিলবে সমাধান? আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি
BJP News: বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
Advertisement

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget