এক্সপ্লোর

Metro Rail News : প্রায় ৩ মাস বন্ধ থাকার পর... নিউ গড়িয়া মেট্রো স্টেশনের জন্য দারুণ সুখবর

Kolkata Metro : ১৫ বছরের মধ্যেই নিউ গড়িয়া মেট্রো স্টেশনের আপ-ডাউন দু'দিকের প্ল্যাটফর্মই বসে যায়। ফাটল ধরে একাধিক পিলারে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নিউ গড়িয়া মেট্রো স্টেশন পুনর্নির্মাণে চলতি সপ্তাহে কাজ শুরু হচ্ছে।
  • ৬-৭ মাসের মধ্যে কাজ শেষ হবে, দাবি মেট্রো কর্তৃপক্ষের।
  • ব্রিজি স্টেশনে ক্রস ওভার তৈরি হলে নিউ গড়িয়া বিচ্ছিন্ন হবে।
  • ১৫ বছরের মাথায় নিউ গড়িয়া স্টেশনের পরিষেবা বন্ধ ছিল।

অরিত্রিক ভট্টাচার্য,  কলকাতা: কয়েক মাস আগেই এসেছিল সেই দুঃসংবাদ। বন্ধ হয়ে যায় নিউ গড়িয়া মেট্রো স্টেশন। সেই থেকে মেট্রো রেলে যাতায়াত বেশিরভাগ দিনই হয়রানির অপর নাম। টলিগঞ্জ থেকে গড়িয়ার দিকে যেতে প্রতি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়া, রুট ছোট করে দেওয়া, কোনও না কোনও স্টেশনে সমস্যা, মেট্রোরেলে যাতায়াত অনেক ক্ষেত্রেই হয়ে উঠেছে সমস্যাজনক।  উদ্বোধনের ১৫ বছরের মধ্যেই নিউ গড়িয়া মেট্রো স্টেশনের আপ-ডাউন দু'দিকের প্ল্যাটফর্মই বসে যায়। ফাটল ধরে একাধিক পিলারে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকেই সমস্যার শুরু। 

ব্রিজি স্টেশনে ক্রস ওভার তৈরি করা হবে                    

চলতি সপ্তাহে শুরু হচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন পুনর্নিমাণের কাজ। ৬ থেকে ৭ মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে দাবি করেছে মেট্রো কর্তৃপক্ষ। নিউ গড়িয়ায় মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার আগে এটাই ছিল প্রান্তিক স্টেশন। এখানেই রয়েছে ক্রস ওভার যেখান থেকে মেট্রো ঘোরানো হয়। বর্তমানে ব্রিজি শেষ স্টেশন হলেও, সেখানে ক্রস ওভার নেই। যার ফলে ব্রিজিতে যাত্রীদের নামানোর পরে মেট্রোকে আসতেই হয় নিউ গড়িয়ায়। কর্তৃপক্ষের দাবি, এরফলে নষ্ট হয় সময় এবং মেট্রো চলাচলেও ঘটে বিঘ্ন। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে কাজ শুরু হলে প্রথমেই ব্রিজি স্টেশনে ক্রস ওভার তৈরি করা হবে। এর ফলে মেট্রোর মূল নেটওয়ার্ক থেকে নিউ গড়িয়া স্টেশন বিচ্ছিন্ন হয়ে যাবে। ১৫ দিনের মধ্যে শেষ হবে ব্রিজি স্টেশনে ক্রস ওভার তৈরির কাজ। 

চলতি সপ্তাহে কাজ শুরু               

নিউ গড়িয়া স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ থাকার ফলে প্রতিদিন দুর্ভোগ সহ্য করতে হচ্ছে বহু যাত্রীকে। এই মেট্রো স্টেশন লাগোয়া পূর্ব রেলের দক্ষিণ শাখার নিউ গড়িয়া রেল স্টেশন। এখন ট্রেন থেকে নেমে অনেকটা গিয়ে ব্রিজি থেকে মেট্রো ধরতে হয় দক্ষিণ ২৪ পরগনার ট্রেন যাত্রীদের। পাশাপাশি ব্লু লাইনের সঙ্গে অরেঞ্জ লাইনের সঙ্গে সংযোগকারী স্টেশনও নিউ গড়িয়া। যার ফলে এই স্টেশনে পরিষেবা বন্ধ থাকায় বহু ক্ষেত্রে বিঘ্ন ঘটছে। পরিষবা চালু হলে বহু মানুষ উপকৃত হবেন।


 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
Madan Mitra: 'আমার উপর অত্যাচার করার হিম্মত অভিষেকের নেই', ABP আনন্দের স্টুডিওতে বসে আর কোন চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র ?
'আমার উপর অত্যাচার করার হিম্মত অভিষেকের নেই', ABP আনন্দের স্টুডিওতে বসে আর কোন চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র ?

ভিডিও

Koel Mallick: তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক | ABP Ananda Live
Chok Bhanga 6ta: আরও একা মমতা বন্দ্যোপাধ্য়ায়। গতকাল মদন মিত্র আজ কোয়েল মল্লিক | ABP ANANDA LIVE
TMC Inner Clash: 'তৃণমূল মানেই হয়ে গেছে গোর়ু, বালি চোর'। মন্তব্য সায়ন্তন বসুর | ABP Ananda LIve
Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget