এক্সপ্লোর

Kolkata Metro: ফের মেট্রোয় 'মরণ ঝাঁপ' ! সপ্তাহের শুরুতেই ব্যাহত পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

Kolkata Metro Service: ২ দিনের মাথায় ফের একবার ব্যাহত হল ব্লু লাইনের মেট্রো পরিষেবা। গত শনিবারই কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন একজন। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছিল মেট্রো পরিষেবা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা। মহাত্মা গান্ধীর রোড অর্থাৎ এম জি রোড স্টেশনের ডাউন লাইনে ঘটেছে দুর্ঘটনাটি। সোমবার সকাল ১১টা ৩৫ মিনিট নাগাদ এম জি রোড মেট্রো স্টেশনের ডাউন লাইনে আত্মহত্যার চেষ্টা করেন একজন। স্বভাবতই মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে। দমদম থেকে দক্ষিণেশ্বর এবং ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম - এই স্টেশনগুলির মধ্যে আপ ও ডাউন লাইনে চলাচল করছে মেট্রো। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন এভাবে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় স্বভাবতই হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা। চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। আপাতত উদ্ধারকাজ চলছে বলে খবর। ২ দিনের মাথায় ফের একবার ব্যাহত হল ব্লু লাইনের মেট্রো পরিষেবা। গত শনিবারই কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন একজন। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছিল মেট্রো পরিষেবা। ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীর। 

বারবার মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, কবে টনক নড়বে মেট্রো কর্তৃপক্ষের 

মেট্রো স্টেশনে ঢুকে লাইনে ঝঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা নতুন ঘটনা নয়। এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে। আর তার জেরে চরম ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। কিন্তু তারপরেও সমস্যা কমেনি। স্বভাবতই মেট্রো কর্তৃপক্ষের উপর এই বিষয়ে ক্ষুব্ধ নিত্যযাত্রীদের একটা বড় অংশ। কারণ অফিস টাইমে মেট্রো পরিষেবা ব্যাহত থাকলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নিত্যযাত্রীরাই। আর মাঝে মাঝে এভাবে হয়রানি হয় তাঁদের। ফলত মেট্রো কর্তৃপক্ষ কড়া হাতে এইসব সমস্যা মোকাবিলা করুক, সেটাই চান নিত্যযাত্রীরা। 

গত শনিবার কী ঘটেছিল কালীঘাট মেট্রো স্টেশনে 

শনিবার দুপুর ১টা ৬ মিনিট নাগাদ কালীঘাট থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোর লাইনে আচমকাই একটি চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। এই ঘটনা দেখতে পেয়েই ট্রেন থামিয়ে দেন চালক। সাময়িক ভাবে পরিষেবা বন্ধ করা হয়। টালিগঞ্জ থেকে ময়দানের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যদিও ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত, ২ দিনের অর্থাৎ আপ এবং ডাউনে চলাচল করছিল মেট্রো। অন্যদিকে, টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্তও আপ এবং ডাউন লাইনে চালু ছিল মেট্রো পরিষেবা। 

কখনও মেট্রোর যান্ত্রিক ত্রুটি, কখনও রেকে সমস্যা, কখনও বা যাত্রীদের আত্মহত্যার চেষ্টা - প্রায়শই এইসব ঘটনা দেখা যায় কলকাতা মেট্রোয়। অনেকক্ষেত্রেই ব্যস্ত সময়, অফিস টাইমের ভিড় যখন প্রবল থাকে, তখন দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে পরিষেবা। ফলে চূড়ান্ত হয়রানির শিকার হন যাত্রীরা। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget