এক্সপ্লোর

Kolkata Metro Services: সাতসকালে ফের মেট্রো বিভ্রাট, আটকে গেল সকালের প্রথম পরিষেবাই, চরম ভোগান্তি

Kolkata Metro: রবীন্দ্র সদন থেকে টালিগঞ্জ পর্যন্ত আপ লাইনে মেট্রো চলাচল করছে না। 

কলকাতা: কাজের দিনে সাতসকালে মেট্রো বিভ্রাট। ব্লু লাইন মেট্রোয় ফের যান্ত্রিক ত্রুটি। রবীন্দ্র সদন স্টেশনে আটকে গেল সকালের প্রথম মেট্রো। 
তার জেরে আপ লাইনে আংশিকভাবে চালু রাখা হয় মেট্রো পরিষেবা। ব্রিজি থেকে টালিগঞ্জ এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছিল মেট্রো।
রবীন্দ্র সদন থেকে টালিগঞ্জ পর্যন্ত আপ লাইনে মেট্রো চলাচল করছিল না। প্রায় এক ঘণ্টা এই পরিস্থিতি বজায় থাকে। এর ফলে নাজেহাল অবস্থা হয় যাত্রীদের। (Kolkata Metro)

বৃহস্পতিবার সকালে ফের মেট্রোয় বিভ্রাট দেখা গেল। রবীন্দ্র সদন স্টেশনে সকালের প্রথম মেট্রোই আটকে গেল। গত ১৩ জানুয়ারিই একই ঘটনা ঘটে। সেবার রবীন্দ্র সদন এবং নেতাজি ভবনের মাঝে ট্রেন আটকে গিয়েছিল। আর আজ আপ লাইনে ট্রেন আটকে যায়। রবীন্দ্র সদন থেকে টালিগঞ্জ পর্যন্ত আপ লাইনে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। (Kolkata Metro Services)

মেট্রো সূত্রে খবর, চলতি সপ্তাহে আজই প্রথম মেট্রো বিভ্রাট ঘটল। সকাল ৭টা বেজে ৩৫ মিনিট নাগাদ এই ঘটনা। রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বেশ কিছু কাজ চলছিল। সেই কারণেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেই কারণে আংশিক ভাবে বন্ধ রাখা হয় ৭.৩৫ থেকে ৮.১৭ পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়। ওই সময়ে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং ব্রিজি থেকে টালিগঞ্জ পর্যন্ত ট্রেন চলছিল। কিন্তু রবীন্দ্র সদন থেকে টালিগঞ্জ পর্যন্ত বেশ কিছু ক্ষণ ট্রেন চলেনি। অর্থাৎ প্রায় এক ঘণ্টারও কাছাকাছি মেট্রো পরিষেবা বন্ধ ছিল। 

ব্লু লাইনে এর আগে একাধিক বার এমন বিপত্তি ঘটে। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। আজ ফের ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হল সকলকে। এর আগে, গত ১৩ জানুয়ারি ব্লু লাইনে ফের মেট্রো বিভ্রাট ঘটে। বিদ্যুৎ সরবরাহজনিত সমস্যায়, নেতাজি ভবন ও রবীন্দ্র সদন স্টেশনের টানেলের মাঝে থমকে যায় মেট্রো। মাঝ টানেলে মেট্রো আটকে যাওয়ায়, থার্ড রেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অন্ধকার সুড়ঙ্গ দিয়ে হাঁটিয়ে বের করতে হয় যাত্রীদের। প্রায় ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় মেট্রো চলাচল।

৫ জানুয়ারি আবার যান্ত্রিক ত্রুটিতে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল ব্যহত হয়। সপ্তাহের শুরুর দিনের সকালে মেট্রো বিভ্রাটে চূড়ান্ত নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের। প্রায় এক ঘণ্টা পর সচল হয় মেট্রো পরিষেবা।  ২৮ ডিসেম্বরও টালিগঞ্জ স্টেশনে ঢোকার আগেই থমকে যায় দক্ষিণেশ্বরগামী মেট্রোর চাকা। প্রায় ৪০ মিনিটের ওপর কামরায় বন্ধ থাকার পর, চালকের দরজা দিয়ে বের করা হয় আটকে থাকা যাত্রীদের। বিপজ্জনক থার্ড রেলের ঝুঁকি পেরিয়েই আসতে হয় টালিগঞ্জ স্টেশনে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget