এক্সপ্লোর

Kolkata Metro : যাত্রীদের জন্য সুখবর! এবার থেকে ভোর ৬টায় মিলবে মেট্রো, শেষ মেট্রো ছাড়বে কখন? কোন কোন লাইনে ?

Kolkata Metro New Time : ২৭ জুলাই, সোমবার থেকে মেট্রো চলবে নতুন সময়ে। ৫০ মিনিট এগিয়ে আসছে সময়। নতুন সময়সূচী নিয়ে কী জানিয়েছে মেট্রো কতৃপক্ষ?

কলকাতা : এবার থেকে ভোর ৬টায় মিলবে মেট্রো। এবার থেকে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম লাইনে মেট্রো চলাচল শুরু হবে ভোর ৬টা থেকে। এই লাইনে শেষ মেট্রো চলবে রাত ১০.৩০ পর্যন্ত। গ্রিন লাইনেও মেট্রো চলবে সকাল ৬ থেকে রাত ১০.৩০ পর্যন্ত। সোম থেকে শনি পর্যন্ত এই পরিষেবা পাবেন যাত্রীরা। অতিরিক্ত সময় কাজের জন্য ওভারটাইম ভাতা পাবেন মেট্রো কর্মীরা। 

নতুন সময়সূচী নিয়ে কী জানিয়েছে মেট্রো কতৃপক্ষ?
কলকাতা মেট্রোর নিত্যযাত্রীদের জন্য বিরাট সুখবর। ব্লু এবং গ্রিন লাইনে প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময় পরিবর্তন হচ্ছে। সকল ৬ টা থেকে মেট্রো ছোটার কারণে নিত্যযাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। আগামী ২৭ জুলাই থেকে বদলাচ্ছে মেট্রো রেলের সময়সূচি। দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম স্টেশনে প্রথম মেট্রো এ বার থেকে ভোর ৬টায় পাওয়া যাবে। সল্টলেক সেক্টর ফাইভ-হাওড়া ময়দানের লাইনেও প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টায়। পাশাপাশি, ২ লাইনের ক্ষেত্রেই শেষ মেট্রোর সময়ও পরিবর্তন করা হয়েছে।

 ব্লু লাইনের নতুন সময় কী?

মেট্রোর সময়সীমা পরিবর্তন নিয়ে বুধবার মেট্রো কতৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে বলা হয়েছে, আগে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত, অর্থাৎ ব্লু লাইনে দু’প্রান্ত থেকে সকালের প্রথম মেট্রো ছাড়ে ৬টা ৫০ মিনিটে। ২৭ জুলাই সোমবার থেকে সময় ৫০ মিনিট এগিয়ে সকাল ৬টা থেকেই মেট্রো পাওয়া যাবে। আবার এই লাইনে দু’প্রান্ত থেকে শেষ মেট্রো ছাড়ার সময় রাত ৯টা ৪৪ মিনিট। তা বাড়িয়ে করা হচ্ছে রাত ১০টা ৩০ মিনিট। 

গ্রিন লাইনে নতুন সময় কী?

গ্রিন লাইনে, অর্থাৎ হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রতি দিন প্রথম মেট্রো ছাড়ে ৬টা ৩৯ মিনিটে। ২৭ জুলাই থেকে এই দুই স্টেশনেও প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টায়। আবার রাতে গ্রিন লাইনের দু’প্রান্ত থেকে শেষ মেট্রো  ছাড়ে ১০টা ৫ মিনিটে। সোমবার থেকে তা পরিবর্তন হয়ে যাবে। এবার থেকে এই লাইনেও রাত সাড়ে ১০টায় শেষ মেট্রো ছাড়বে। কিন্তু মনে রাখবেন, এই নতুন সময় কেবল মাত্র সোমবার থেকে শনিবারন পর্যন্ত নির্ধারিত। রবিবারের ক্ষেত্রে এই সময়সীমা পুরোপুরি প্রযোজ্য নয়। আগের সময় অনুযায়ী, রবিবার দুই লাইনেই প্রথম মেট্রো ছাড়বে ৯টায় এবং শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ৩০-এ।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget