এক্সপ্লোর

Kolkata Metro Services: নানা জায়গায় ত্রুটি, কলকাতা মেট্রোর স্বাস্থ্য নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের

Metro Services in Kolkata: শহর এখন মেট্রোর রঙে রঙিন ! ব্লু, গ্রিন, পার্পল, অরেঞ্জ, ইয়েলো । কলকাতা মেট্রোর মুকুটে জুড়ে চলেছে একের পর এক পালক।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : যখন তখন লাইনে সমস্যা। জায়গায় জায়গায় পরিকাঠামোয় ত্রুটি। কলকাতা জুড়ে মেট্রোর ছড়াছড়ির মাঝেই উদ্বেগ বাড়ছে কলকাতা মেট্রোর স্বাস্থ্য নিয়ে। সূত্রের খবর, গত শুক্রবার প্রধানমন্ত্রীর বঙ্গসফরের দিন রাজ্যে আসেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। আধিকারিকদের নিয়ে করা বৈঠকে মেট্রো নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, যাত্রী সুবিধার্থে কলকাতা মেট্রোর ব্লু লাইনে মেট্রোর সংখ্যা ২৬২ থেকে বাড়িয়ে করা হচ্ছে ২৮৪।

শহর এখন মেট্রোর রঙে রঙিন ! ব্লু, গ্রিন, পার্পল, অরেঞ্জ, ইয়েলো । কলকাতা মেট্রোর মুকুটে জুড়ে চলেছে একের পর এক পালক। হাওড়ার সঙ্গে জুড়ে গেছে সেক্টর ফাইভ। কলকাতা বিমানবন্দরে পৌঁছতেও আর ঝক্কি পোহাতে হবে না। এ তো গেল মেট্রোর ব্যাপ্তির কথা। কিন্তু, ঠিক কেমন আছে বাঙালির গর্বের কলকাতা মেট্রো ? কী অবস্থায় রয়েছে চার দশকের পুরনো মেট্রোর পরিকাঠামো ? এই নিয়ে রীতিমতো ভাবাচ্ছে, Rail India Technical and Economic Service বা রাইটস-এর সদ্য সমাপ্ত সমীক্ষা।

তাতে, ধরা পড়েছে, কলকাতার মেট্রো নেটওয়ার্কে নানা জায়গায় রয়েছে পরিকাঠামোগত ত্রুটি। একাধিক জায়গায় মেট্রো লাইনে সমস্যা দেখা গেছে। এমনকী 'ট্র্যাক বেড', অর্থাৎ যার ওপর লাইন পাতা থাকে, সেখানেও ধরা পড়েছে ত্রুটি। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সুধীর কুমার বলেন, "আমি ইতিমধ্যেই আমার অফিসারদের সঙ্গে মেট্রোর রক্ষণাবেক্ষণ নিয়ে বৈঠক করেছি। আমরা এবিষয়ে সচেতন। এনিয়ে আমরা একটা পরিকল্পনাও করেছি। আমি নিশ্চিত, আমাদের টিম মেরামতি ও যেখানে যা কাজ করার করবে। আপনারা যে বিষয়গুলি বলছেন, সে বিষয়ে আমরা অবগত।"

মেট্রো রেলের ট্র্যাকে জল ঢুকে পড়া থেকে শুরু করে, রক্ষণাবেক্ষণের অভাবে নিত্যনতুন ঝঞ্ঝাট ! যার জেরে বারে বারে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। পরিস্থিতির পরিবর্তনে, তড়িঘড়ি টেন্ডারও ডাকে মেট্রো রেল। টেন্ডারপ্রাপ্ত সংস্থাকে ৯ মাসের মধ্যে কাজ শেষের নির্দেশিকাও দেয় মেট্রো কর্তৃপক্ষ। আর এরই মধ্যে, গত শুক্রবার, মেট্রোর ৩টি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। মেট্রো সূত্রে খবর, সেদিন, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর, জিএম সহ একাধিক আধিকারিককে নিয়ে বৈঠকে বসেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। সেই বৈঠকেই, ভারতের প্রায় চার দশকের পুরনো এই মেট্রোর পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন তিনি। উষ্মাও প্রকাশ করেন। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের কথায়, "এখানে সামান্য কিছু ছোট সমস্যা আছে, বড় কোনও সমস্যা নয়। সব কিছুরই রক্ষণাবেক্ষণ দরকার হয়। আমরাও রক্ষণাবেক্ষণ করছি। কখনও কখনও সমস্যা সামনে আসে, আমরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করি।" অন্যদিকে, ৩ সম্প্রসারিত লাইন যুক্ত হওয়ায় যাত্রী চাপ বাড়ছে । পরিস্থিতি সামাল দিতে, ব্লু লাইনে আরও মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মেট্রো রেল সূত্রে খবর, ব্লু লাইনে মেট্রোর সংখ্যা ২৬২ থেকে বেড়ে হচ্ছে ২৮৪। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget