এক্সপ্লোর

Kolkata Metro: রবিবার কার্নিভাল, দর্শকদের ফেরার কথা ভেবে বেশি রাতেও চলবে মেট্রো, দেখে নিন সময়সূচি

একে একে রেড রোড ধরে বর্ণাঢ্য অনুষ্ঠান করতে করতে আসে বিভিন্ন পুজো কমিটির সদস্যরা। তা দেখতে জড়ো হন বহু মানুষ। এবার তাঁদের বাড়ি ফেরার কথা ভেবেই বিশেষ ব্যবস্থা করল  মেট্রোরেল।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : পুজোয় সারারাত পরিষেবা দিয়েছে মেট্রো। মেট্রোরেলের ভরসাতেই কলকাতার উত্তর থেকে দক্ষিণ, হাওড়া থেকে শিয়ালদা চষে বেড়িয়েছে মানুষ। এবার আগামীকাল, রবিবারও রাতে বাড়তি পরিষেবা দেবে কলকাতা মেট্রো। উপলক্ষ্য কার্নিভাল। আগামীকাল, ৫ অক্টোবর, কার্নিভাল করে প্রতিমা নিরঞ্জন হবে। রাজ্য সরকার আয়োজিত এই উৎসবে যোগ দেবেন বহু মানুষ। রাত অবধি চলে এই অনুষ্ঠান। একে একে রেড রোড ধরে বর্ণাঢ্য অনুষ্ঠান করতে করতে আসে বিভিন্ন পুজো কমিটির সদস্যরা। তা দেখতে জড়ো হন বহু মানুষ। এবার তাঁদের বাড়ি ফেরার কথা ভেবেই বিশেষ ব্যবস্থা করল  মেট্রোরেল। রবিবারও অনেক রাত পর্যন্ত মিলবে ট্রেন। 

দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত আপ ও ডাউনে রাতে ৬টি অতিরিক্ত মেট্রো চলবে। রাতের শেষ মেট্রোর পর, ২০ মিনিট অন্তর মিলবে এই পরিষেবা।

  • ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রিজি স্টেশন থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে রাত ১০টা ৩ মিনিট, রাত ১০টা ২৩ মিনিট এবং রাত ১০টা ৪৩ মিনিটে।          
  • দক্ষিণেশ্বর থেকে ব্রিজিগামী মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৩ মিনিট , রাত ১০টা ১৩ মিনিট এবং রাত ১০টা ৩৩ মিনিটে।
  • গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী মেট্রো ছাড়বে রাত ১০টা ২০ মিনিট , রাত ১০টা ৪০ মিনিট  এবং রাত ১১টায়। 
  • একইভাবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ যাওয়ার মেট্রো  রাত ১০টা ২০ মিনিট , রাত ১০টা ৪০ মিনিট  এবং রাত ১১টায় ছাড়বে।                 

    এর ফলে বহু মানুষই নিশ্চিন্তে মেট্রো রুট ব্যবহার করে বাড়ি ফরতে পারবেন।  রবিবার রেড রোডে অনুষ্ঠিত হবে এবারের পুজো কার্নিভাল।  সেখানে অংশগ্রহণ করবে শহর ও শহরতলির সেরা পুজোগুলি। কলকাতার বড় পুজোগুলি তো বটেই, রাজ্যের  অন্য জেলারও  বড় শহরে বাছাই করা বড় পুজো কমিটিগুলির প্রতিমা দর্শনের সুযোগ মেলে এই কার্নিভালে। দেশ-বিদেশের অতিথিরা এবারও সমবেত হবেন রেড রোডের কার্নিভালে। তাই তাদের যাতায়াতের বিষয়টিও মাথায় রাখা জরুরি। রবিবার দুপুর ২টো থেকে শুরু হবে দুর্গাপুজো কার্নিভাল। তাই দুপুর ১২টা থেকে বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?

ভিডিও

TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget