এক্সপ্লোর

Kolkata: সিঁথিতে বাড়ির সামনেই বৃদ্ধার হার ছিনতাই, বাধা দিলে গলা টিপে খুনের চেষ্টা

চিত্কারে বৃদ্ধার পরিবারের সদস্যরা ছুটে আসায় তিনভরি হারের অর্ধেকটা ছিঁড়ে নিয়ে, সাইকেলে চড়ে ওই দুষ্কৃতী চম্পট দেয় বলে অভিযোগ।

জয়ন্ত পাল, কলকাতা: সিঁথি এলাকায় বাড়ির সামনে বৃদ্ধার সোনার হার ছিনতাই। বাধা দেওয়ায় গলা টিপে ধরার অভিযোগ। সাতসকালে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

প্রথমে পিছন থেকে হার ছিনতাইয়ের চেষ্টা।বাধা পেয়ে চেষ্টা খুনের।শেষপর্যন্ত বাড়ির লোকেরা ছুটে আসায় প্রাণে বাঁচলেন বৃদ্ধা। অর্ধেক হার ছিঁড়ে নিয়ে পালাল দুষ্কৃতী। ঘটনাস্থল, সিঁথির কাঠগোলা এলাকা। 

পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ বাড়ির সামনে ফুল তুলছিলেন বছর সত্তরের ছন্দা সাহা। অভিযোগ, পিছন থেকে হার ধরে টান মারে এক যুবক।বৃদ্ধা বাধা দেওয়ায় গলা টিপে ধরে। চিত্কারে বৃদ্ধার পরিবারের সদস্যরা ছুটে আসায় তিনভরি হারের অর্ধেকটা ছিঁড়ে নিয়ে, সাইকেলে চড়ে ওই দুষ্কৃতী চম্পট দেয় বলে অভিযোগ। আক্রান্ত বৃদ্ধা বলেছেন, বাড়ির সামনে ফুল তুলছিলাম...পিছন থেকে এসে হার ছিনিয়ে নেয়...ধরেছিলাম বলে হারটা ছিঁড়ে যায়।

বৃদ্ধার ছেলে বলেছেন, তাঁর মায়ের জীবনহানির আশঙ্কাও ছিল। পরিবারের সদস্যরা এসে বাঁচায়।পুরো ঘটনায় তাঁরা আতঙ্কিত। 

বৃদ্ধার বাড়ি থেকে ১০০ মিটার দূরে সিঁথি থানা। জলবহুল এলাকায় এমন ঘটায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। স্থানীয় বাসিন্দা এক চিকিৎসক বলেছেন, নিরাপত্তাহীনতায় ভুগছি। এলাকায় মদের আসর বসে। পুলিশ আগে টহল দিত। এখন দেখা য়ায় না। 

এই ঘটনায় সিঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুষ্কৃতীর সন্ধান পেতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। 

উল্লেখ্য, কয়েক মাস আগে  বরানগর থানা এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ উঠেছিল। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পান বলে দাবি করেছিলেন ওই ব্যবসায়ী। ঘটনার দিন সকাল সাড়ে ১১টা নাগাদ বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, বাইক আরোহী দুই দুষ্কৃতী তাঁকে গুলি করলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর সোনার চেন, ব্রেসলেট ছিনতাই করে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছিল বরানগর থানার পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana:
Annapurna Yojana: "ঝাড়ই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget