এক্সপ্লোর

Kolkata News: কলকাতার রাস্তায় তরুণীকে 'কটূক্তি', শ্লীলতাহানির প্রতিবাদে বাড়িতেই পৌঁছে গেল যুবক ! সঙ্গে কি অ্যাসিড আছে ?

Kolkata Molestation Case : রাত পেরোলেই ভ্যালেনটাইনস ডে, এদিকে শহরে ফের প্রশ্নের মুখে পড়েছে নারী নিরাপত্তা, বিস্ফোরক অভিযোগ গড়ফায় !

কলকাতা:  আরজি কর মামলায় বিচারের অপেক্ষায় নির্যাতিতার পরিবার তথা সারা বাংলা। এদিকে এই ঘটনার সমান্তরালেই একের পর এক নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। তবে হ্যাঁ, মাঝের এই সময়টুকুতে কিছু মামলায় নিম্ন আদালতে অভিযুক্তদের দোষী ঘোষণা করে ফাঁসীর সাজা শোনার নির্দেশও দেওয়া হয়েছে। শহরের অপরাধ প্রবণতা কমাতে চলছে সক্রিয় নজরদারি। তারপরেই হয়ে গিয়েছে নৃশংস ঘটনা মেট্রোপলিটন ও নিউটাউনে। এবার সেই ঘটনার সপ্তাহ না পেরোতেই ফের সামনে এল বিস্ফোরক অভিযোগ কলকাতায় ! 


Kolkata News: কলকাতার রাস্তায় তরুণীকে 'কটূক্তি', শ্লীলতাহানির প্রতিবাদে বাড়িতেই পৌঁছে গেল যুবক ! সঙ্গে কি অ্যাসিড আছে ?

শ্লীলতাহানির প্রতিবাদে বাড়িতেই পৌঁছে গেল যুবক ! 

শহরে ফের প্রশ্নের মুখে পড়েছে নারী নিরাপত্তা। শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাড়িতে চড়াও হয়ে মারধরের চেষ্টার অভিযোগ। গড়ফা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে নির্যাতিতা  তরুণী। মূলত বাড়ি ফেরার সময় ওই তরুণীকে 'কটূক্তি' করার অভিযোগ উঠেছে। প্রতিবাদ করায় অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে। অভিযোগকারিণীর দাবি , অভিযুক্ত যুবক ও তার পরিবার চড়াও হয়েছিল তাঁর বাড়িতে। এখানেই শেষ নয়, প্রকাশ্যে খুনের হুমকি, অ্যাসিড ছুঁড়ে মারারও হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ তরুণীর।

শহরের রাস্তায় হামেশাই একা একাই চলেফেরা করে তরুণী থেকে মহিলারা

এবার কথা হচ্ছে, শহরের রাস্তায় হামেশাই একা একাই চলেফেরা করে তরুণী থেকে মহিলারা। প্রায় প্রতিটা পরিবারেই Working Member কমবেশি দুইজন। বলাইবাহুল্য স্কুল জীবন থেকেই তাই একা একাই বড় হওয়া, পড়তে যাওয়া, বাড়ি ফেরা এবং কাজে জয়েন করাতেই অভ্যস্ত এশহরের সকলেই। তবে আরজি কর কাণ্ডের পর থেকে একটা বুকধুকপুক, চাপা টেনশন চলছেই। এই অবধি কম মায়ের কোল খালি হয়নি। কোথায় গিয়ে পড়বে এই নৃশংস ঘটনাগুলিতে যবনিকা ? সেই প্রশ্নের মাঝেই ফের নারী নির্যাতনের ঘটনা সামনে এল আবার।

রাত পেরোলেই ভ্যালেনটাইনস ডে, ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা

অপরদিকে, রাত পেরোলেই ভ্যালেনটাইনস ডে। ইতিমধ্যেই গোটা শহরে লাল গোলাপের ছড়াছড়ি। আগামীকাল প্রেম দিবসে বাড়ির বাইরে বের হবে ইয়ংস্টাররা। বলার অপেক্ষা রাখে না, সন্তানরা বাড়ি না ফেরা পর্যন্ত ঠিক কতটা চিন্তা থাকবে মা-বাবাদের। 

আরও পড়ুন, চলন্ত ট্রেন থেকে ৪ মাসের অন্তঃসত্ত্বাকে ফেলে দেওয়া হল নিচে ! 'যৌন নির্যাতন' ইন্টারসিটি এক্সপ্রেসে..

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget