এক্সপ্লোর

Kolkata: মুকুন্দপুরে সোনার দোকানে মালিককে কোপ দিয়ে লুঠের চেষ্টা, পাকড়াও ২

Kolkata Mukundapur: আর কেউ এই ঘটনায় জড়িয়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে খাস কলকাতায় এমন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

হিন্দোল দে, কলকাতা: এবার খাস কলকাতায় ভরা বাজারে সোনার দোকানে লুঠের চেষ্টা! মুকুন্দপুরে সোনার দোকানে (Gold Shop) লুঠের চেষ্টা করল দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে দোকানের মালিকের গলায় কোপ দিয়ে দেয় দুষ্কৃতীরা। কোনওমত প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন সেই দোকান মালিক।  আশঙ্কাজনক অবস্থায় মুকুন্দপুরের হাসপাতালে ভর্তি আক্রান্ত দোকান মালিক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আর কেউ এই ঘটনায় জড়িয়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে খাস কলকাতায় এমন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

সূত্রের খবর, এদিন সকালে সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটা নাগাদ মুুকুন্দপুরে গীতাঞ্জলি জুয়েলার্সে আচমকাই দুষ্কৃতীরা হানা দেয়। সেই সময় দোকানে বসে ছিলেন মালিক সঞ্জয় কুমার সরকার। স্থানীয় সূত্রে খবর, দুজন ব্যক্তি রীতিমত ক্রেতা পরিচয় দিয়ে দোকানে প্রবেশ করেছিল। এরপরই সেই দুজনের মধ্যে একজন দোকানের মালিকের গলার চেনটি ছিনতাই করার চেষ্টা করে। এরপরই দোকানের ভেতরে সোনার গয়নাগুলো লুঠের চেষ্টা করতে থাকে। সঞ্জয়ের সঙ্গে ধস্তাধস্তিও হয় সেই সময়। আচমকাই এক দুষ্কৃতী এরপর ধারালো অস্ত্র দিয়ে কোপ বসিয়ে দেয় সঞ্জয়ের গলায়। এরইমধ্যে চিৎকার চেঁচামেচিতে স্থানীয় এলাকার সাধারণ মানুষরা দৌড়ে এসে সেই দুই দুষ্কৃতীদের ধরে ফেলে। এরপর পুলিশে খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে। পুলিশ এসে দুষ্কৃতী ২ ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায়।

সোনার দোকানে দুষ্কৃতী হানা চলতি বছরে এই প্রথম নয়, এর আগে মালদার ইংরেজবাজারে লক্ষ লক্ষ টাকার সোনা লুঠ করেছিল দুষ্কৃতীরা। ঘটনাটি বেশ কয়েক মাস আগের। পঞ্চায়েত অফিসের নাকের ডগায় অবাধে চলে লুঠপাট। ভেঙে ফেলা হয়েছিল দোকানের একাধিক তালা। কাটা হয়েছিল দোকানের শাটার। পুলিশ সূত্রে জানানো হয়েছিল ঘটনার রাতে কাজিগ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। প্রায় ২ লক্ষ টাকার সোনাদানা চম্পট দেওয়ার অভিযোগ তুলছিলেন তাপস সাহা নামে ওই স্বর্ণ ব্যবসায়ী। যাওয়ার সময় CC ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। স্বর্ণ ব্যবসায়ী, তাপস সাহা বলেছিলেন, রাতে দোকান বন্ধ করে যায়, সকালে পাশের দোকানদার বলে আমার দোকানে নাকি চুরি হয়ে গেছে। হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে। কয়েক মাস কাটতে কাটতেই ফের একবার সোনা দোকানে হামলা চালাল দুষ্কৃতীরা।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget