এক্সপ্লোর

Dengue: ডেঙ্গি দমনে প্রয়োজনে বন্ধ বাড়ির তালা ভেঙে মশা নির্মূল করা হবে, বিশেষ উদ্যোগ পুরসভার

No Dengue Initiative: পুরসভা সূত্রে খবর, উত্তর কলকাতায় পরিস্থিতি উদ্বেগজনক না হলেও, চিন্তা বাড়াচ্ছে দক্ষিণ। ইতিমধ্যেই ১০ নম্বর বরোর সব কাউন্সিলরকে তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছে।

সুদীপ্ত আচার্য, কলকাতা: তালাবন্ধ বাড়ি যদি মশার (Mosquito) আঁতুড়ঘর হয়, তবে আর রক্ষে নেই! ডেঙ্গি (Dengue) দমনে দরকারে সেই বাড়ির তালা ভেঙে লার্ভা নির্মূল করা হবে। ডেঙ্গি মোকাবিলায় তৎপর হচ্ছে কলকাতা পুরসভা (KMC)। আজ থেকে শুরু হচ্ছে সচেতনতামূলক প্রচার।                                           

কলকাতায় ডেঙ্গি প্রকোপ

চোখ রাঙাচ্ছে ডেঙ্গি! মাত্র ২দিন আগে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কালীঘাটের মহিম হালদার স্ট্রিটের এক বালকের মৃত্যু হয়েছে। পুরসভার পরিসংখ্যান বলছে, এ বছর ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৮৫। আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে, এবার ডেঙ্গি মোকাবিলায় তৎপর হচ্ছে কলকাতা পুরসভা। 

আরও পড়ুন, ২ মাস ধরে সহকর্মীদের হাতে হেনস্থার শিকার অভিযুক্ত কনস্টেবল! পার্ক স্ট্রিটে গুলিকাণ্ডে নয়া তথ্য

পুরসভা সূত্রে খবর, উত্তর কলকাতায় পরিস্থিতি উদ্বেগজনক না হলেও, চিন্তা বাড়াচ্ছে দক্ষিণ। ইতিমধ্যেই ১০ নম্বর বরোর সব কাউন্সিলরকে তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছে। জলাশয়গুলিতে গাপ্পি মাছ ছাড়তে বলা হয়েছে। এবছর, বর্ষাজুড়ে বৃষ্টির ঘাটতিতে ভুগছে দক্ষিণবঙ্গ। এই রোদ, তো এই বৃষ্টি। বিশেষজ্ঞরা বলছেন, এমন আবহাওয়া লার্ভার বংশবিস্তারের পক্ষে আদর্শ। 

পুরসভার নয়া উদ্যোগ

এই পরিস্থিতিতে, রবিবার থেকেই প্রচার অভিযানে নামছে কলকাতা পুরসভা। বলা হয়েছে, প্রয়োজনে, পুরসভা অ্যাক্টের ৫৪৬ নম্বর ধারা অনুযায়ী তালাবন্ধ বাড়িতেও হানা দেবে তারা। তালা ভেঙে লার্ভা নির্মূল করবে পুরসভা। এরপর বাড়ির নিরাপত্তার ভার দেওয়া হবে স্থানীয় থানার উপর।    

কলকাতা পুরসভা সূত্রে খবর, ফাঁকা জমিতে জঞ্জাল পড়ে থাকতে দেখা গেলেও মালিককে নোটিস পাঠানো হবে। তিনি ব্যবস্থা না নিলে জঞ্জাল সাফ করবে পুরসভাই। তবে মালিকের কাছ থেকে পরে সেই অর্থ আদায় করা হবে। 

 

 

সেরা শিরোনাম

College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget