এক্সপ্লোর

Kalighat Skywalk : এগোয়নি কালীঘাট স্কাইওয়াকের কাজ, ঠিকাদার সংস্থাকে কী বলল কলকাতা পুরসভা

Kolkata Municipality on Kalighat Skywalk : ইতিমধ্যেই দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক...

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : ২০২৩-এ শেষ হওয়ার কথা থাকলেও, এখনও সেভাবে কোনও কাজ এগোয়নি কালীঘাট স্কাইওয়াকের (Kalighat Skywalk)। ক্ষুব্ধ কলকাতা পুরসভা (Kolkata Municipality)। ঠিকাদার সংস্থার কাছে লিখিত কারণ জানতে চাওয়া হয়েছে। মেশিনের সমস্যা সহ একাধিক কারণে কাজে দেরি। জানিয়েছে ঠিকাদার সংস্থা।

ইতিমধ্যেই দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক। কিন্তু তিন বছর আগে শুরু হলেও, এখনও সে অর্থে কোনও কাজ এগোয়নি কালীঘাট মন্দির চত্বরের স্কাইওয়াকের কাজ। 

আরও পড়ুন ; বুস্টার ডোজ দেওয়া শুরু কলকাতায়

মুখ্যমন্ত্রীর নির্দেশেই দক্ষিণেশ্বরের আদলে, গত বছর কালীঘাটে স্কাইওয়াক তৈরির কাজ শুরু হয়। স্কাইওয়াকের পাশাপাশি এখানে নতুন করে হকার্স কর্নার বানানোরও দায়িত্ব দেওয়া হয়েছে ঠিকাদার সংস্থাকে। এর জন্য বেশ কয়েকজন হকারকে, হাজরা পার্কে স্থানান্তরিতও করা হয়। 

কতদূর কাজ ?

কিন্তু, ২০২৩-এ কাজ শেষের লক্ষ্যমাত্রা রাখা হলেও, দু-এক জায়গায় খোঁড়াখুঁড়ি ছাড়া, কোনও কাজই এগোয়নি। আর এতেই বেজায় ক্ষুব্ধ কলকাতা পুরসভা। কাজে দেরি হওয়ার কারণ কী ? দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে তা লিখিতভাবে জানাতে বলেছে পুরসভা। প্রয়োজনে ওই সংস্থাকে কালো তালিকাভুক্ত করার চিন্তাভাবনাও করা হচ্ছে।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, আমাদের ৬ মাসের পর্যালোচনা বৈঠক হয়। সেটা করতে গিয়ে দেখি কালীঘাট স্কাইওয়াকের কাজ অত্যন্ত ধীর গতিতে হচ্ছে। দেবাশিস কুমারকে পাঠিয়েছি। প্রয়োজনে কালো তালিকা করব।

ঠিকাদার সংস্থার অবশ্য দাবি, যন্ত্র খারাপ-সহ বিভিন্ন সমস্যার কারণে কাজে গতি আসেনি।  কালীঘাট স্কাইওয়াকের ঠিকাদার সংস্থা ডিরেক্টর জানিয়েছেন, ২০২৩-এর মার্চ-এপ্রিলে কাজ শেষ হওয়ার কথা। জুন-জুলাইয়ে শেষ করে দেব। আমাদের মেশিন খারাপ, যদিও সেটা দমদমে কাজে লাগানো হচ্ছে, পাইলিংয়ের কাজ হচ্ছে না। সংস্থা বারবার সমস্যার কথা বলছে।

এনিয়ে কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, মাত্র ৫ শতাংশ কাজ হয়েছে। ২-৩  মাস বেশি হলে, পেনাল্টি দিতে হবে, আগে ওরা লিখিত দিক তারপর দেখছি।

কিন্তু প্রশ্ন হল, কালীঘাট স্কাইওয়াক তৈরির কাজে গতি আসবে কবে ? এক বছরের মধ্যে কি কাজ শেষ হবে?

 

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget