এক্সপ্লোর

Dhakuria Snatching Arrest: চোখ রাঙিয়ে হুমকি দিয়ে ছিনতাই, ঢাকুরিয়ার ঘটনায় গ্রেফতার ৩ দুষ্কৃতী

Kolkata News: শনিবার বিকেলে ঢাকুরিয়ার ঝিল রোডে সেলিমপুরের বাসিন্দা পিয়ালি দে রায়কে দাঁড় করিয়ে, চোখ রাঙিয়ে হুমকি দিয়ে হার ছিনতাই করে ৩ দুষ্কৃতী।

কলকাতা: ঢাকুরিয়ায় ছিনতাইকাণ্ডে গ্রেফতার ৩ দুষ্কৃতী। গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা শাখার পুলিশ। ঢাকুরিয়ার ঝিল রোডে সেলিমপুরের বাসিন্দা পিয়ালি দে রায়কে দাঁড় করিয়ে, চোখ রাঙিয়ে হুমকি দিয়ে হার ছিনতাই করে ৩ দুষ্কৃতী। 

দিনের আলোয়, দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার মতো অভিজাত এলাকায় মহিলাকে দাঁড় করিয়ে, হার ছিনতাই করে পালায় বাইকে চেপে আসা ৩ দুষ্কৃতী। CCTV ক্যামেরায় ধরা পড়ে ছিনতাইয়ের মুহূর্তের ছবি। টনার পর ৩ দিন পর ৩ দুষ্কৃতীর নাগাল পেল পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখেই ৩ দুষ্কৃতীকে শনাক্ত করে পুলিশ। যদিও গোটা ঘটনায় আতঙ্কে শহর ছেড়ে ছেলের কাছে চলে যাওয়ার কথা ভাবছেন ঢাকুরিয়ায় অভিযোগকারিণী পিয়ালি দে রায়। আগেই তিনি জানিয়েছিলেন, "এখনও পর্যন্ত পুলিশি তৎপরতা আমরা কিছু দেখতে পাইনি।আস্থা নেই। আস্থা একেবারে নেই। প্রতি বাড়ির ছেলেমেয়েরাই সব বাইরে। কারণ, এখানে না আছে চাকরি, পশ্চিমবঙ্গে কোনও কিছুই নেই।''

শনিবার ঢাকুরিয়ার ঝিল রোড ধরে, আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন পিয়ালি দে রায়। তখনই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঠিক কী ঘটেছিল সেদিন? অভিযোগকারিণী জানিয়েছিলেন, "৩টি ছেলে আমার পাশে বাইক নিয়ে দাঁড়াল। হঠাৎ একটি ছেলে বলছে, ওই ফ্ল্যাটটার দিকে দেখ। আমি শুনে ওই ফ্ল্যাটটার দিকে তাকাতে গেছি। তখন আমার পিছন থেকে টানটা দিয়েছে। আমার সামনে এসে হাত দিয়ে একদম সামনে আমায় আঙুল দেখিয়ে, চোখ রাঙিয়ে হারটা ছিনিয়ে নিল।''

সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে দমদম, ঢাকুরিয়ার মতো একের পর এক ঘটনায় আতঙ্ক বেড়েছে। যার ফলে শহরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। এর আগে ঢাকুরিয়ার এই ছিনতাইয়ের ঘটনায়, রবিবার অভিযোগকারিণীকেই নিশানা করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, "ওঁর ব্রেনোলিয়া খাওয়া উচিত। বাংলায় যেন প্রথম হল। সিপিএম জমানা বলে কিছু ছিল না, অন্য রাজ্যে যেন বিজেপি নেই। ফলে, ওঁর উচিত পুরনো ঘটনাগুলো মনে রাখতে ব্রেনোলিয়া খাওয়া।'' যার পাল্টা জবাব দিয়েছেন পিয়ালি দে রায়। তিনি বলেন, "কুণাল ঘোষ বললেন বাম আমলে এই ধরনের ছিনতাই কি হয়নি? তাহলে আমরা কী এগোলাম? তখনকার টেকনোলজি এখনকার টেকনোলজি আকাশ-পাতাল পার্থক্য। তখন আমাদের হাতে স্মার্ট ফোন ছিল না, তখন CCTV ক্যামেরা ছিল না।''

আরও পড়ুন: West Burdwan Accident: নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা, ফের দুর্ঘটনার কবলে কুম্ভগামী গাড়ি

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget