এক্সপ্লোর

Kolkata News: ‘কারা প্রকল্পের প্রকৃত দাবিদার ?', প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে একাধিক শর্ত কেন্দ্রের

PM Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে একাধিক শর্ত কেন্দ্রের। কেন্দ্রের শর্ত মানার জন্য পঞ্চায়েতের উপর শর্ত চাপাচ্ছে রাজ্য।

কলকাতা:  প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে একাধিক শর্ত কেন্দ্রের। কেন্দ্রের শর্ত মানার জন্য পঞ্চায়েতের উপর শর্ত চাপাচ্ছে রাজ্য (West Bengal)। ‘কারা প্রকল্পের প্রকৃত দাবিদার ? ঠিক করতে হবে গ্রাম সভার বৈঠকে’, স্বচ্ছতা বজায় রাখতে পঞ্চায়েত কড়া নির্দেশ রাজ্য সরকারের (WB Govt)। কেন্দ্রের ৮ হাজার ২০০ কোটি বরাদ্দ, তৈরি হবে ১১ লক্ষ বাড়ি। 

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে সম্প্রতি প্রকাশ্যে আসে বড় খবর।  প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যকে ৮ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের। কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যকে এবিষয়ে জানানো হয়েছে। ৮ মাস বন্ধ থাকার পর কেন্দ্র এই প্রকল্পের টাকা বরাদ্দ করল । কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ২০১৫ সালে চালু করা হয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) হল ভারত সরকারের একটি  প্রকল্প যার মাধ্যমে সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদান করা হয় । কখনও কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল, তো কখনও কেন্দ্রের টাকা নয়ছয়ের অভিযোগ! এই নিয়ে কখনও প্রধানমন্ত্রী, তো কখনও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী। তারপরই  কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে বাংলা বাড়ি নাম দিয়ে রাজ্য সরকার প্রচার করে বলে অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু। এমনকি সম্প্রতি, ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে CBI তদন্তের দাবিতে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। 

আরও পড়ুন, 'উনি অত্যন্ত ভাল অভিনেতা', মিঠুনের মহাজোটের বার্তার পর মন্তব্য শমীক লাহিড়ির

এই প্রেক্ষাপটেই বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, চাহিদা মতো সার ও ১০০ দিনের কাজের টাকা দেওয়ার বিষয়ে, রাজ্যের পাশাপাশি বিরোধীরাও কেন্দ্রের কাছে দরবার করুন।মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, রাজ্যকে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার বিষয়ে, রাজ্যের পাশাপাশি বিরোধীরাও কেন্দ্রের কাছে দরবার করুন। বিধানসভায় এই আর্জি জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কেন্দ্রকে বারবার অভিযোগ জানিয়ে চিঠি দেওয়ার জন্য, নাম না করে বিরোধী দলনেতাকেও নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চাহিদা মতো সার ও ১০০ দিনের কাজের টাকা দেওয়ার বিষয়ে, রাজ্যের পাশাপাশি বিরোধীরাও কেন্দ্রের কাছে দরবার করুন।  সেই সঙ্গে তিনি আরও বলেন, ' আমরাও অনেক দিন বিরোধী রাজনীতি করেছি। কিন্তু কোনওদিন উন্নয়নকে স্তব্ধ করিনি। লক্ষ্মীর ভাণ্ডার, পুরো রাজ্যের টাকা, তা নিয়েও চিঠি লিখেছে, যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা মিস ইউজ করছে, কোথা থেকে এল? আর এরা হচ্ছে, শুধু বদনাম করতে পারে। '      

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget