এক্সপ্লোর

Kolkata News: খাস কলকাতায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১, এখনও অধরা ২

Kolkata Molestation News: ৩ যুবকের বিরুদ্ধে অভিযোগ মহিলার, গ্রেফতার ১, অধরা ২। অভিযুক্তদের মধ্যে একজন মহিলার পূর্ব পরিচিত, খবর পুলিশ সূত্রে। 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : খাস কলকাতায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১। ধৃতের ৮ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। ধৃত গার্ডেনরিচের বাসিন্দা আলতাফ আলম, এখনও অধরা ২ জন। EM বাইপাস থেকে মহিলাকে জোর করে গাড়িতে তোলার অভিযোগ। গাড়িতে তুলে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ। রাস্তা থেকে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ন্য়াশনাল মেডিক্য়ালে ভর্তি অভিযোগকারিণী। ৩ যুবকের বিরুদ্ধে অভিযোগ মহিলার, গ্রেফতার ১, অধরা ২। অভিযুক্তদের মধ্যে একজন মহিলার পূর্ব পরিচিত, খবর পুলিশ সূত্রে। 

আলতাফকে আজ আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ। সেই মতোই আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত ধৃতকে নিজেদের হেফাজতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, সেদিন কী ঘটেছিল তা আরও বিশদে জানার প্রয়োজন রয়েছে এবং তার জন্যই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার পুনর্নিমাণ করতে পারে পুলিশ, এমনটাও শোনা গিয়েছে। যে ২ অভিযুক্ত অধরা রয়েছে, তাদের খোঁজে জোরকদমে চলছে তল্লাশি। 

জানা গিয়েছে, মাস তিনেক আগে ধৃত আলতাফের সঙ্গে পরিচয় হয়েছিল অভিযোগকারিণীর। গত শুক্রবার ইএম বাইপাসের পাশে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন তরুণী। সেই সময় তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগ। এরপর গাড়ির ভিতরে জোর করে তাঁকে মাদক সেবন করানো হয় বলেও অভিযোগ উঠেছে। আর তারপর মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, অভিযুক্ত আলতাফ আলম একজন লোনের এজেন্ট। তরুণীর অভিযোগ ঘটনার দিন, এক বন্ধুর গাড়ি নিয়ে আসেন আলতাফ। গাড়িতে ছিলেন মোট ৩ জন। পুলিশ সূত্রে খবর, আলতাফ লোন করিয়ে দেবেন বলে তরুণীর থেকে প্রসেসিং ফি বাবদ টাকা নিয়েছিলেন। এরপর লোন না পাওয়ায় টাকা ফেরত চান তরুণী। এই নিয়েই গত শুক্রবার কথা হচ্ছিল আলতাফ এবং তাঁর।

সেই সময় আলতাফ জানতে চায় তরুণী কোথায় রয়েছে? বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছেন বলে জানান তরুণী। এরপরই বন্ধুর গাড়ি নিয়ে সেখানে হাজির হয় আলতাফ। সঙ্গে ছিল তার আরও ২ বন্ধু। অভিযোগ, জোর করে গাড়িতে তোলা হয় তরুণীকে। এরপর জোর করে তাঁকে মাদক খাওয়ানোর অভিযোগও উঠেছে। তারপর তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সরকারি আইনজীবী জানিয়েছেন, তরুণীকে কোথা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কী খাওয়ানো হয়েছিল, পুরো ঘটনা কীভাবে ঘটেছিল - সবটাই খতিয়ে দেখে তদন্ত করা হবে। 

সেরা শিরোনাম

West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
Howrah Waterlogged: ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ

ভিডিও

Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE
BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget