এক্সপ্লোর

Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'

Baghajatin TMC Leader Dead: ইতিমধ্যেই বাঘাযতীনকাণ্ডে আহত জিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। তোলাবাজি, শ্লীলতাহানি, অস্ত্র আইনে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আবির দত্ত, কলকাতা : ভোটের আগে বাঘাযতীনে শ্যুটআউট। খুন হয়েছেন তৃণমূলকর্মী রাহুল দে। আহত হয়েছেন জিৎ মুখোপাধ্যায় নামের এক ব্যক্তি। এই যুবকই গতকাল রাতে নিজের ফ্ল্যাটে ডেকেছিলেন রাহুলকে। দীর্ঘদিন ধরে জিৎ এবং রাহুলের যোগাযোগ ছিল না। কোনও কথাবার্তা হতো না। আচমকাই গতকাল রাহুলকে ডাকেন জিৎ। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই যুবক। আর এই জিতের বিরুদ্ধে উঠছে একাধিক অভিযোগ। তোলাবাজি, শ্লীলতাহানি, অস্ত্র আইনে অভিযোগ রয়েছে জিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এলাকাবাসীও একাধিক অভিযোগ করেছেন জিৎ এবং তাঁর সঙ্গীসাথীদের বিরুদ্ধে। 

ইতিমধ্যেই বাঘাযতীনকাণ্ডে আহত জিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, 'জিতের মাথায় রাজনৈতিক দাদাদের হাত রয়েছে। পুলিশে অভিযোগ করলেও ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা। একাধিকবার আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি করেছে এই জিৎ। জমি ভরাট করা থেকে শুরু করে একাধিক অসামাজিক কাজ করার অভিযোগ রয়েছে এই জিৎ মুখোপাধ্যায়ের নামে। মৃত রাহুলের মতো জিৎ-ও তৃণমূলের কর্মী। এদিন ঘটনাস্থলে আসেন যাদবপুরের এবারের বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, এই ঘটনায় পুলিশের ইন্ধন রয়েছে বলে মনে করছেন তিনি। অন্যদিকে, আরেকটা প্রশ্ন বারবার উঠে আসছে দীর্ঘদিন যাঁর সঙ্গে কথা বন্ধ সেই রাহুলকে গতকাল আচমকা কেন ডেকেছিলেন জিৎ? তাহলে কি কোনও পরিকল্পনা ছিল? রাহুলকে সরিয়ে দেওয়ার পিছনে কি তাহলে জিতেরই হাত রয়েছে? সন্দেহ তৈরি হচ্ছে মৃতের পরিবার-পরিজনের মনেও। 

বাঘাযতীনের শ্যুটআউট সম্পর্কে সামনে এসেছে আরও অনেক তথ্য। পুলিশ আজকে জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়েছে। এই জিতের লিখিত অভিযোগের ভিত্তিতেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে এই ৪ জনকে থানায় ডেকে আনা হয়। জিজ্ঞাসাবাদের সময় তারা অপরাধ স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর। এরপর ৪ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, গতকাল রাতে যে ফ্ল্যাটের ছাদে ঘটনা ঘটেছে তার কার্নিশে এসে একজন পুলিশকে খবর দেয়। এরপর পাটুলি থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। ভোটের আগে বাঘাযতীনের পূর্ব ফুলবাগানের মতো ঘন জনবসতিপূর্ণ এলাকায় চলল গুলি। মৃত্যু হল এক তৃণমূলকর্মীর। আর সেই ঘটনায় আরেক তৃণমূলকর্মীর ব্যাপারে ক্রমশ দানা বাঁধছে রহস্য। পুলিশ সূত্রে খবর, গতকাল যে ফ্ল্যাটের ছাদে দুর্ঘটনা ঘটে, সেখান থেকে অনেক মদের বোতলের সঙ্গে কার্তুজও উদ্ধার করা হয়েছে। কে বা কারা গুলি চালাল, কার নির্দেশে এই কাজ করা হল, কেনই বা রাহুলকে টার্গেট করা হল, দুষ্কৃতীদের নিশানায় আদৌ জিৎ ছিলেন নাকি ওটা নিছক পুলিশের চোখে ধুলো দেওয়ার পরিকল্পনা - বাঘাযতীন শ্যুটআউট কাণ্ডে প্রচুর প্রশ্ন উঠতে শুরু করেছে। 

বুধবার রাতে যে ফ্ল্যাটে গুলি চালানো হয়, তারই পাশে রয়েছে একটি নির্মীয়মাণ বিল্ডিং। এলাকাবাসীদের দাবি, এই নির্মীয়মাণ বিল্ডিংয়েই অসামাজিক কার্যকলাপের আখড়া বানিয়েছিলেন জিৎ ও রাহুলেরা। এদিনও যত্রতত্র মদের বোতল পড়ে থাকতে দেখা যায় সেখানে। এক স্থানীয় বাসিন্দার কথায়, বুধবার সন্ধেবেলায় বাইকে চেপে ঘটনাস্থলে আসেন ৬-৭জন দুষ্কৃতী। এমনকী পাশের বিল্ডিংয়ের তলায় থাকা বেশ কিছু গাড়িতে ভাঙচুর চালানোর চেষ্টা করা হয়। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি মোটরবাইকে। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget