এক্সপ্লোর

BJP on Akhil Giri: রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্য, কলকাতায় প্রতিবাদ মিছিল বিজেপির

BJP Protest on Akhil Giri: অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির। কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মিছিল।

কলকাতা: রাষ্ট্রপতিকে (President) নিয়ে মন্ত্রী অখিল গিরির (Akhil Giri) বিতর্কিত মন্তব্য। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির। কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মিছিল। বেশ খানিকক্ষণ রাস্তা রোকো। নন্দীগ্রাম থানায় অখিলের বিরুদ্ধে এফআইআর। মন্ত্রীকে গ্রেফতারির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ। চুঁচুড়াতেও মন্ত্রীর গ্রেফতারির দাবিতে বিক্ষোভ বিজেপির (BJP)।

অখিল গিরির মন্তব্য নিয়ে দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছে বিজেপি। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির। কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মিছিল। বেশ খানিকক্ষণ রাস্তা রোকো। নন্দীগ্রাম থানায় অখিলের বিরুদ্ধে এফআইআর। মন্ত্রীকে গ্রেফতারির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ। অন্যদিকে, কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে চিঠি দিলেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্য গণতন্ত্রের অপমান। ১৪০ কোটি জনগণকে অপমান করেছেন রাজ্যের মন্ত্রী। এই জঘন্য মন্তব্যের জন্য অবিলম্বে অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিধায়ক পদ থেকে অপসারিত করতে সুপারিশ করুন’। জাতীয় মহিলা কমিশনারকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন সৌমিত্র খাঁ। পাশাপাশি রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির গ্রেফতারি দাবিও জানিয়েছেন তিনি। 

 শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতিকেও (President) নিশানা মন্ত্রী অখিল গিরির (Akhil Giri)। রাষ্ট্রপতিকে নিয়েও বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?' এই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়েছে।  অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে মমতাকে আদিবাসী বিরোধী বলে কটাক্ষ করেন অমিত মালব্য। টুইটারে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে অপমান করেছেন।'

আরও পড়ুন, 'ক্রোধের বশে বলেছি', রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য জের, সমালোচনার মুখে পিছু হটলেন অখিল গিরি

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'অখিল গিরির যে মন্তব্য নিয়ে বিতর্ক তা অবাঞ্ছিত। এ বিষয়ে দুঃখপ্রকাশ করে তিনি যা বলার বলেছে। গোটা বিষয়টি তাঁর ব্যক্তিগত বিষয়। দলের বক্তব্যর কোনও যোগ নেই। মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সর্বস্তরের মহিলাদের সম্মান দেন। রাষ্ট্রপতিকে তো বটেই। এই অখিলবাবুকে লাগাতার আক্রমণ করেছেন শুভেন্দু। উনি এই ফাঁদে পা দিয়ে ফেলেছেন। আমি ডিফেন্ড করছি না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকেও তো যা তা ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতারা।'  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget