এক্সপ্লোর

Job Scam: গ্রুপ C ও D পদে অযোগ্য ৫০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আজ তলব সিবিআই-র

CBI summons Group C , Group D Candidate: গ্রুপ C, গ্রুপ D পদে অযোগ্য ৫০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আজ তলব করেছে সিবিআই । এঁরা প্রত্যেকেই মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা।

কলকাতা:  গ্রুপ C, গ্রুপ D পদে অযোগ্য ৫০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আজ তলব করেছে সিবিআই (CBI) । এঁরা প্রত্যেকেই মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। সিবিআই সূত্রে খবর, এঁদের জিজ্ঞাসাবাদ করে কীভাবে তাঁরা চাকরি পেয়েছিলেন। কত টাকা কাকে দিয়েছিলেন ? কোনও প্রভাবশালীর মদত ছিল কি না, তা জানার চেষ্টা করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। গতকালই CBI-এর বিশেষ তদন্তকারী দলের প্রধান কলকাতা হাইকোর্টে চাঞ্চল্যকর দাবি করেছেন যে, 'গ্রুপ C, গ্রুপ D, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণি মিলিয়ে প্রায় ২১ হাজার পদে দুর্নীতির তথ্য সামনে এসেছে। বিকৃত করা হয়েছে ৯ হাজার OMR শিট।'

প্রসঙ্গত, এখনও পর্যন্ত ২১ হাজার পদে দুর্নীতি হয়েছে। তার মধ্যে ৯ হাজার ওএমআর শিট বিকৃতি করা হয়েছে। মূল প্যানেল থেকে ওয়েটিং লিস্ট, সর্বত্র দুর্নীতি হয়েছে। হাইকোর্টে গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির একটি মামলায় দাবি করলেন সিবিআইয়ের সিট প্রধান। 'যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন তাঁরা শুধু ফলের আশায় বসে আছেন।তাঁরা জানতে চান না সিবিআই কী করল ? স্কুল সার্ভিস কমিশন কী করল ? তাঁরা চায় নিয়োগপত্র।' বললেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সিট প্রধান শেনভি আদালতে সওয়াল করেন যে, ‘গত নভেম্বর থেকে শুধু র‍্যাঙ্ক জাম্পিংয়ের অভিযোগের তদন্ত হচ্ছিল। গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধারের পর ওএমআর শিটের বিষয়টি সামনে আসে। আমরা সব নথি এসএসসিকে দিয়েছি। এখন তাদের ঠিক করতে হবে তারা কী ভাবে ত্রুটি সংশোধন করবে’। সওয়ালের পর বিচারপতি বিশ্বজিৎ বসুর হুঁশিয়ারি,‘জল থেকে কাদা সরিয়ে জলটাকে স্বচ্ছ করুন,যা সাহায্য লাগবে আদালত করতে করবে। এই দুর্নীতির শেষ দেখা দরকার। এই দুর্নীতিতে যুক্তদের কাউকে ছাড়া হবে না।' 

১৮৩ জনের পর নবম-দশমে বেআইনিভাবে চাকরি (Job Scam) পাওয়া আরও ৪০ জনের হদিশ মিলল। সূত্রের খবর, OMR শিটে কারচুপি করেই ৪০ জনকে চাকরির সুপারিশ করেছিল SSC। আজ, OMR শিট সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার কথা সিবিআই-র (CBI)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার, নবম-দশমে বেআইনি ভাবে নিয়োগ পাওয়া ১৮৩ জনের নামের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। এবার, নবম-দশমে বেআইনিভাবে চাকরি পাওয়া আরও ৪০ জনের হদিশ মিলল। সূত্রের খবর, OMR শিটে কারচুপি করেই ৪০ জনকে চাকরির সুপারিশ করেছিল SSC। সব মিলিয়ে, এই নিয়ে নবম-দশমে ২২৩ জন বেআইনিভাবে চাকরিপ্রাপকের হদিশ মিলল। সম্প্রতি, নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে উঠে আসে OMR শিটের প্রসঙ্গ।

আরও পড়ুন, বীরভূমে শ্যুটআউট, পাথর খাদানের কর্মীকে গুলি করে খুন, গুলিবিদ্ধ এক শিক্ষক

এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, গাজিয়াবাদ এবং কমিশনের দফতর থেকে বাজেয়াপ্ত করা হার্ডডিস্ক থেকে OMR শিটের যে নমুনা উদ্ধার হয়েছে, তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে CBI। নিয়োগ দুর্নীতির রহস্যের জট খুলতে OMR শিট নিয়ে, শুক্রবার করুণাময়ীতে SSC’র দফতরে বৈঠকে বসে CBI, মধ্যশিক্ষা পর্ষদ ও মামলাকারীর আইনজীবী। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই বৈঠকে, CBI তদন্তে উঠে আসা নবম ও দশমের ৪০টি OMR শিটের নমুনা নিয়ে আলোচনা হয়। এই ৪০ জনের মধ্যে ২০ জন প্যানেলভুক্ত। বাকি ২০ জন ওয়েটিং লিস্টে ছিলেন। তবে, সকলেই সুপারিশপত্র পেয়েছিলেন।

 

সেরা শিরোনাম

Baruipur Incident:বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
GKSS Poll: নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?
নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget