এক্সপ্লোর

Chinarpark Fire: ফের শহরে অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তোরাঁয় আগুন

Kolkata News: বড়বাজারে অগ্নিকাণ্ডের ২  দিনের মাথায় এবার চিনার পার্কে নামী রেস্তোরাঁয় আগুন লাগল। সকাল ৭টা নাগাদ কষে কষার আউটলেটে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা।

কলকাতা: এবার চিনার পার্কের নামী রেস্তোরাঁয় আগুন। বৃহস্পতিবার সকালে কষে কষার আউটলেটে আগুন লাগে। আশেপাশে একাধিক দোকান থাকায় আতঙ্ক ছড়ায়। আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে দমকলের ২টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

নামী রেস্তোরাঁয় আগুন: বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানির ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আগুন লাগল শহরে। বড়বাজারে অগ্নিকাণ্ডের ২ দিনের মাথায় এবার চিনার পার্কে নামী রেস্তোরাঁয় আগুন লাগল। সকাল ৭টা নাগাদ কষে কষার আউটলেটে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। নিমেষের মধ্যে আগুন ভয়ঙ্কর আকার নেয়। আশেপাশে একাধিক বহুতল ও দোকান রয়েছে। রেস্তোরাঁর ভিতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কা ছিল। স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার লোকজনই প্রথমে পাইপ জোগাড় করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের ২টি ইঞ্জিন গিয়ে একঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে প্রাথমিক তদন্তে অনুমান। 

দিন দুয়েক আগেই বড়বাজারের মেছুয়র ৬ নম্বর মদনমোহন বর্মন স্ট্রিটের ঋতুরাজ হোটেলে আগুন লাগে। সেখানেই কেউ দমবন্ধ হয়ে, কেউ ঘুমের মধ্য়ে। কিছু বুঝে ওঠার আগেই ঢলে পড়লেন মৃত্য়ুর কোলে। আশ্রয়ই হয়ে উঠল প্রাণঘাতী। অকালে চলে গেল ১৪টা তরতাজা প্রাণ। কিন্তু কার ভুলে এতবড় দুর্ঘটনা? দায় কার? এতগুলো প্রাণ চলে যাওয়ার জন্য় কারা দায়ী? হোটেলে আগুন কীভাবে এত ভয়াবহ আকার নিল? ঘটনায় হোটেল কর্তৃপক্ষের ঘাড়েই দায় চাপিয়েছেন দমকলমন্ত্রী। মঙ্গলবার সন্ধেয় অগ্নিকাণ্ডের পর থেকে বেপাত্তা হয়ে যান হোটেল মালিক। বুধবার হোটেলের ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ। এদিন সকালে গ্রেফতার করা হয় মালিককে। এক দমকল কর্মী বলেন, " সবাই নিজের ঘর বন্ধ করে দিয়েছিল। কিন্তু ভিতরে ধোঁয়া ঢুকে দমবন্ধ করে দিয়েছে। কাচ ভাঙতে পারেনি। শাবল দিয়ে মেরেছে, কাচ ভাঙছে না। যখন আগুন নিভে গেছে পুরো, সমস্ত দরজা ভাঙা হল, দেখছি ভিতরে বডি পড়ে আছে একটা- দু’টো লোক।''

এদিকে বড়বাজারের মেছুয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ঋতুরাজ হোটেলের মালিক আকাশ চাওলা ও ম্যানেজার গৌরব কাপুর। হোটেলের মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, গুরুতর আঘাত-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। মঙ্গলবার রাতে আগুন লাগার পর গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল মদনমোহন বর্মন স্ট্রিটের ৬ তলা হোটেল। ১৪ জনের মৃত্যু হয়। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে জোড়াসাঁকো থানার পুলিশ। তল্লাশি চালিয়ে আজ ভোরে হোটেল মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, ১৪ জনের মধ্যে ১২ জনের দেহ শনাক্ত করা হয়েছে। হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পুর কমিশনারের নেতৃত্বে গঠিত হয়েছে তদন্ত কমিটি। আজ ঘটনাস্থলে যাবেন কমিটির সদস্যরা। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget