এক্সপ্লোর

Chingrighata Metro: চিংড়িঘাটা মেট্রোর জট কাটছে অবশেষে, কবে থেকে কাজ শুরু?

Kolkata News: ১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত কাজ চলবে। ২২ মে রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত দ্বিতীয় দফায় কাজ চলবে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : অবশেষে কাজ শুরু হতে চলেছে চিংড়িঘাটা মেট্রোর। আগামী শুক্রবার থেকে চিংড়িঘাটা অংশের মেট্রোর কাজ শুরু। ১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত কাজ চলবে। ২২ মে রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত দ্বিতীয় দফায় কাজ চলবে। প্রতিটি পর্যায়ে ৬০ ঘণ্টা করে ট্রাফিক নিয়ন্ত্রিত করা হবে। 

মাত্র ৩৬৬ মিটার কাজের জন্য বারবার কোর্টে যেতে হয়েছে। মেট্রোর সঙ্গে রাজ্য় সরকারের সংঘাত হয়েছে। কোর্ট দু পক্ষকে বসে নির্দেশ দিয়েছে সমস্য়া মিটিয়ে নেওয়ার, কারণ এই সামান্য় অংশের কাজ হয়ে গেলে, লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। কিন্তু, তাও হয়নি কাজ। বাধ সেধেছে রাজনীতি। অবশেষে সরকার বদলাতেই চিংড়িঘাটা মেট্রোর অবশিষ্ট কাজ শুরু হতে চলেছে। 

শুক্রবার থেকে শুরু চিংড়িহাটা মেট্রোর কাজ। নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। মেট্রোর পিলার তৈরি হয়ে গেছে অনেকদিন আগেই। বাকি শুধু গার্ডার বসানোর কাজ। এই অবস্থায় প্রায় দেড় বছর ধরে জটে আটকে ছিল নিউ গড়িয়া থেকে বিমানবন্দর অরেঞ্জ লাইনের মেট্রো প্রকল্পের কাজ। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসতেই অগ্রাধিকারের ভিত্তিতে শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। এর জন্য দু'দফায় যান নিয়ন্ত্রণ করা হবে। প্রথম দফায় ১৫ই মে রাত ৮ টা থেকে ১৮ই মে সকাল ৮ টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে চিংড়িঘাটায়। আর দ্বিতীয় দফায় ২২মে রাত ৮ টা থেকে ২৫শে মে সকাল ৮ টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। 

প্রথম দফায় যান নিয়ন্ত্রণ চলাকালীন বন্ধ রাখা হবে উল্টোডাঙাগামী বাইপাসের মূল রাস্তা। বদলে ব্যবহার করা হবে NX হোটেলের সামনে থেকে তৈরি হওয়া সমান্তরাল রাস্তা, যা কিছুদূর গিয়ে মিশছে চিংড়িঘাটা বাসস্ট্যান্ডের সামনে। বন্ধ রাখা হবে চিংড়িঘাটা থেকে নিক্কোপার্কের দিকে যাওয়ার একমুখী ফ্লাইওভারও। তবে এই পর্বে চিংড়িঘাটা হয়ে দক্ষিণ কলকাতাগামী বাইপাসের মূল রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে না। 

দ্বিতীয় দফায় যান নিয়ন্ত্রণ চলাকালীনও একইভাবে বন্ধ রাখা হবে উল্টোডাঙাগামী বাইপাসের মূল রাস্তা। সল্টলেক বা নিউটাউনের দিক থেকে আসা গাড়ি চিংড়িঘাটা মোড় থেকে শুধুমাত্র বাঁদিকে টার্ন নিতে পারবে। কিন্তু কোনও গাড়ি এখান থেকে ডানদিকে যেতে পারবে না। ডানদিকে যেতে হলে গাড়িগুলিকে মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউ টার্ন দিতে হবে। উল্টোডাঙার হাডকো মোড় থেকে বাইপাসের দিকে ঢুকতেই পারবে না কোনও পণ্যবাহী গাড়ি।

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে ট্রেন ছুটবে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত। মোট যাত্রাপথ ৩০ কিলোমিটার। ইতিমধ্যে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলাচলও করছে। এবার চিংড়িঘাটা দিয়ে মেট্রোর চাকা গড়ানো শুধু সময়ের অপেক্ষা। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget