এক্সপ্লোর

Kolkata Cholera News: কলকাতায় ফিরল কলেরা! বাগুইআটিতে আক্রান্ত যুবক, কী কী উপসর্গ দেখা দিচ্ছে?

Cholerae News: একই উপসর্গ রয়েছে রোগীর মায়েরও। এলাকায় আর কেউ কলেরা আক্রান্ত নিয়ে খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর।

সন্দীপ সরকার, কলকাতা: কলকাতায় ফিরল কলেরা। বাগুইআটির জ্যাংড়ায় আক্রান্ত বছর পঁয়ত্রিশের যুবক। বিধাননগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।বমি ও পেটের সমস্যা নিয়ে রবিবার বেলেঘাটা ID হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়ে বলে হাসপাতাল সূত্রে খবর। 

একই উপসর্গ রয়েছে রোগীর মায়েরও। এলাকায় আর কেউ কলেরা আক্রান্ত নিয়ে খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর। পানীয় জল ও স্নানের জলে কলেরার জীবাণু রয়েছে কি না জানতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রতিনিধিদল এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করেছে। স্থানীয়দের দাবি, দিনদশেক আগে আক্রান্ত যুবকের আবাসনের আরও এক বাসিন্দারও একই উপসর্গ দেখা দেয়। 

অন্যদিকে, বর্ষার হাত ধরে ফিরল ডেঙ্গি-আতঙ্ক। ৭ দিনে রাজ্যে আক্রান্ত ১২৯ জন। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ২৬ জুন পর্যন্ত রাজ্যে ১ হাজার ৩২৮ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি সবথেকে বেশি থাবা বসিয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে  ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৭৬ জন। দু’নম্বরে মালদা, জেলায় ১৭৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। মুর্শিদাবাদে মোট ডেঙ্গি আক্রান্ত ১৫৩ জন। হুগলিতে সংখ্যাটা ১৪৫ ছুঁয়েছে।

আরও পড়ুন, ঘোর বর্ষা বঙ্গে! অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে একাধিক জেলা, সতর্কতা জারি

কলকাতায় চলতি বছরে এখনও পর্যন্ত ১১৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গত বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক, প্রায় ১ লক্ষ ৭ হাজার জন। যা ভেঙে দিয়েছিল গত ১২ বছরের রেকর্ড। এবার পরিস্থিতি কী হয়, তা নিয়ে চিন্তিত স্বাস্থ্য কর্তারা। মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ইতিমধ্যে প্রায় ২১ কোটি টাকা মঞ্জুর করেছে স্বাস্থ্য দফতর।

পাশাপাশি জিকা ভাইরাস নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্র। মূলত মহারাষ্ট্রে এই ভাইরাসের সন্ধান মিলেছে। বিশেষ করে অন্তঃসত্ত্বাদের ওপর নজরদারি এবং জিকা ভাইরাসে আক্রান্ত মায়ের গর্ভস্থ ভ্রূণ কী 
অবস্থায় রয়েছে, তার ওপর নজর রাখতে বলেছে কেন্দ্র।                                                                                               

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget