এক্সপ্লোর

Dilip Ghosh: পার্থ গভীর জলের মাছ, শান্তিকেতনে আরও এক ঘনিষ্ঠ মহিলার নামে সম্পত্তি: দিলীপ ঘোষ

Dilip attacks Partha: 'পার্থ চট্টোপাধ্যায় গভীর জলের মাছ। শান্তিকেতনে আরও এক ঘনিষ্ঠ মহিলার নামে বিপুল সম্পত্তি', বলে এদিন সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক দিলীপ ঘোষ।

কলকাতাঃ রাজ্যে এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam) গতকালই প্রথম রাজ্যের মন্ত্রীর বাড়িতে সরাসরি অভিযান চালিয়েছে ইডি (ED)।  প্রকাশ্যে এসেছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার মুখোপাধ্যায়ের ঘর থেকে ২১ কোটির হদিশ।টানা ২৭ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর এদিন পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছে ইডি। আর এবার এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার হতেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh)। তিনি বলেছেন, 'পার্থ চট্টোপাধ্যায় গভীর জলের মাছ'।  

এদিন ফেসবুকে দিলীপ ঘোষ বলেন, 'পার্থ চট্টোপাধ্যায় গভীর জলের মাছ। শুধু ঘনিষ্ঠ মহিলার বাড়িতে কোটি কোটি টাকা গচ্ছিত রাখাই নয়, শান্তিকেতনে আরও এক ঘনিষ্ঠ মহিলার নামে একাধিক ফ্ল্যাট-সহ বিপুল সম্পত্তি। পাশাপাশি পিংলায় মৃত স্ত্রীর নামে ৪৫ কোটি টাকা জমির উপরে স্কুল (BCM International School)। তার চেয়ারম্যান কল্যাণময় ভট্টাচার্য। মাঝে মাঝেই সেই স্কুলে ঢুঁ মারতেন তিনি।আমাদের বিশ্বাস তদন্ত প্রক্রিয়া যত এগোবে, আরও সম্পত্তির হদিশ সামনে আসবে।' প্রসঙ্গত, এসসি দুর্নীতি মামলার তদন্তে ইডি-র ( তল্লাশিতে উদ্ধার বস্তা বস্তা ২০০০ ও ৫০০ টাকার নোট। যা গুণতে রাত পেরিয়েছে। টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে ২০ টি মোবাইল ফোন, বিদেশি মুদ্রা, সোনা এবং নথি। ইডি তল্লাশিতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বস্তা ভর্তি টাকা। কিন্তু কোথা থেকে এল এই বিপুল পরিমাণ টাকা ?  প্রায় ২৭ ঘন্টা ধরে পার্থকে জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপরেই এদিন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি।

আরও পড়ুন,'দুয়ারে গর্ত', পার্থ-অর্পিতার ছবি আপলোড করে কটাক্ষ রুদ্রনীলের

অপরদিকে, এদিন দিলীপ ঘোষ বলেন, একুশে জুলাই মুখ্যমন্ত্রী নৈতিক কথা বলতে গিয়ে বলেছেন, আমাদের ধনবান নয়, হৃদয়বান হতে হবে। পার্টির থেকে দেশ বড়। আমার এমপিরা রিক্সা করে যাবে। কিন্তু রাজ্যজুড়ে স্করপিও কালচার চলছে। ৪ কোটি টাকার গাড়ি চলেন কাউন্সিলর।' এতদিন পরে দেখা গেল একজন মন্ত্রীর ঘটনা প্রকাশ্যে আসার পরে একেও 'রাজনৈতিক প্রতিহিংসা'-র তকমা দেওয়া হচ্ছে বলে ঠোকেন দিলীপ ঘোষ। 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর আগেই বিজেপিতে যোগ, বিদ্রোহী তৃণমূল সাংসদ, বড় আপডেট
পুজোর আগেই বিজেপিতে যোগ, বিদ্রোহী তৃণমূল সাংসদ, বড় আপডেট
Weather Updates: দুর্যোগের ভ্রুকুটি! ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গে, বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা
দুর্যোগের ভ্রুকুটি! ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গে, বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা
CM Suvendu Adhikari: 'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Kalyan Banerjee: 'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের

ভিডিও

Humayun Kabir: রেজিনগর উপনির্বাচনের আগে অশান্তি পাকানোর চেষ্টা ? অডিও প্রকাশ করে দাবি পুলিশের, গ্রেফতার ১
NCPI: NCPI-প্ল্যান 'ফাঁস'! সাংসদ জগদীশ বসুনিয়ার বিস্ফোরক দাবি ঘিরে রাজ্য-রাজনীতিতে শোরগোল!
NCPI: সাংসদ-পদ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির আগে তৃণমূলত্যাগী NCPI সাংসদের দাবি ঘিরে তোলপাড়
Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget